Cyclone Midhili: অকাল বর্ষণে চাষের বিপুল ক্ষতির আশঙ্কা, ফের দাম বাড়বে সবজির
Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পুজো মিটতে না মিটতেই অকাল বর্ষণ শুরু। ফের বাড়বে দােমর ঝাঁঝ। ঘূর্ণিঝড়ের জেের আগামী কয়েকদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার জেরে ফসলের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই সময় আলু বোনা হয় ক্ষেতে। কিন্তু মাটি ভেজা থাকলে সেটা করা সম্ভব হবে না।
ফলে বৃষ্টির দেরে আলু চাষে দেরি। চাষ দেরি করে শুরু হলে ফলন হতেও দেরি হবে। ভাইফোঁটার বাজারে আলুর দাম ১০০ টাকায় পৌঁছে গিয়েছিল। আলুর যোগান কম থাকলে আপাতত সেই দাম কমার সম্ভাবনা নেই। এই সময় শীতকালীন সবজি চাষের সময় এটা। এই সময়ে এই বৃষ্টি হলে বিপুল ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।

শীতের সবজি সবে বাজারে উঠতে শুরু করেছে। মাঠে এখনও রয়েছে ফলন। ফুলকপি, পালংশাক, ধনেপাতা, বাঁধাকপি, বিট-গাজর-ক্যাপসিকাম। একাধিক মরশুমি সবজির চাষ হচ্ছে এখন। তার মধ্যে হঠাৎ বর্ষণে বিপুল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি প্রধান জেলা দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে প্রবল বর্ষণের পূর্বাভাস িদয়েছে আবহাওয়া দফতর।
এই পরিস্থিতিতে প্রমাদ গুণছেন চাষীরা। জমিতে জল জমলে সব শীতকালীন ফসল নষ্ট হয়ে যাবে। তারসঙ্গে ঝোড়ো হাওয়া ধান চাষেরও ব্যপক ক্ষতির আশঙ্কা দেখা গিয়েছে। আর মরশুমি ফসলের ক্ষতি হলে ফের বাজারে সবজির দাম বেড়ে যাবে। উৎসবের মরশুমে বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। সেটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মধ্যবিত্তরা।
ইতিমধ্যেই কৃষকদের জন্য সতর্কতা জারি করেছে রাজ্যের কৃষিবিভাগ। তাতে বলা হয়েছে পাকা ধান তাড়াতাড়ি তাঁরা যেন গোলায় তুলে নেন। এবং আলু বসানোর সময় এক সপ্তাহ পিছিয়ে দিতে। এতে ফলেন দেরি হলেও ফসল নষ্টের সম্ভাবনা কম রয়েছে। সেই সঙ্গে যেসব মরশুমি সবজি মাঠে পেকে গিয়েছে তা তোলার মতো অবস্থায় চলে এসেছে সেগুলি দ্রুত যেন তুলে নেওয়া হয়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications