ঘূর্ণিঝড় বুলবুল এ রাজ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকার ক্ষতি করেছে, দাবি সরকারের
ঘূর্ণিঝড় বুলবুল এ রাজ্যে ১৫ থেকে ১৯ হাজার কোটি টাকার ক্ষতি করেছে, দাবি সরকারের
ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বিধ্বস্ত হয়ে পড়েছে এ রাজ্যের উপকূলীয় জেলাগুলি। মঙ্গলবার রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশে যাওয়ার আগে বুলবুল এ রাজ্যে ১৫,০০০ কোটি থেকে ১৯,০০০ কোটির ক্ষতি করে দিয়ে গেছে।

গত শনিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের তটরেখায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুলের কবলে প্রাণ গিয়েছে ১৪ জনের। রাজ্য সরকারের অধীনস্ত এক আমলা বলেন, 'ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে বিভিন্ন দফতর তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টেই কয়েক কোটি টাকার লোকসানের কথা উল্লেখ রয়েছে। তবে দফতরগুলি তাদের রিপোর্ট জমা দেওয়ার পরই চূড়ান্তভাবে বলা যাবে কত ক্ষতি হয়েছে।’ তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে হিসাব করে দেখা গিয়েছে যে ১৫,০০০ কোটি থেকে ১৯,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতির রিপোর্ট সচিবালয়ে আশা বাকি রয়েছে। রাজ্যেযর মুখ্য সচিব রাজীভা সিনহা মঙ্গলবার তিন জেলার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।
সেচ, বন, কৃষি, শক্তি, জনস্বাস্থ্য এবং ইঞ্জিনিয়ারিংও পঞ্চায়েত সহ ১৪টি দফতরকে বুধবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট তৈরি হওয়ার পর তা কেন্দ্রে পাঠানো হবে। এ সপ্তাহেই কেন্দ্র সরকারের একটি দল বুলবুল বিধ্বস্ত জায়গা পরিদর্শনে আসবে এবং কত ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরি করবে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগণার এলাকা পরিদর্শন করে। তিনি ঘোষণা করেছেন যে সব পরিবারের প্রিয়জনের প্রাণ বুলবুল কেড়ে নিয়েছে, তাঁদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
More From
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications