মেয়রের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই করোনা আক্রান্ত কাউন্সিলার সহ বিধায়ক! বাড়ছে উদ্বেগ
কলকাতা পুরসভায় করোনার থাবা। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আশঙ্কার কালো মেঘ। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই করোনা আক্রান্ত ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। শুধু তাই
কলকাতা পুরসভায় করোনার থাবা। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আশঙ্কার কালো মেঘ। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই করোনা আক্রান্ত ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। শুধু তাই নয়, আক্রান্তের তালিকায় রয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরও।

অনুষ্ঠানের অনেকটাই দায়িত্ব তাঁর কাঁধে ছিল। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এমনটাই জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই পুরসভা জুড়ে আতঙ্ক।
কলকাতা পুরসভা সুত্রের খবর, খোদ ঘরেই এতগুলি করোনা আক্রান্তের খবর সামনে আসার পরেই স্যানেটাইজ করা হচ্ছে গোটা পুরসভা।
গতকাল মঙ্গলবার কলকাতা পুরসভাতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। রীতি ভেঙে পুরসভার বারান্দাতেই কলকাতার মেয়র পদে শপথ নেন ফিরহাদ হাকিম। প্রায় ৫০০ জন আমন্ত্রণের তালিকাতে ছিল। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং সমস্ত ওয়ার্ডের কাউন্সিলাররাও উপস্থিত ছিলেন। কার্যত করোনা বিধিকে উপেক্ষা করেই চলে এই অনুষ্ঠান।
জানা যায়, ওই অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করেন ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু। অনুষ্ঠানের মাঝখান থেকেই চলে যান।
এরপর করোনা পরীক্ষা করান তিনি। রাতেই সেই রিপোর্ট এলে দেখা যায় সাধনা বসু করোনা পজিটিভ। আর এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধনা বসুর পাশেই বসে ছিলেন জুঁই বিশ্বাস সহ একাধিক কাউন্সিলার। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে বাড়ি গিয়ে বেশ কয়েকজন কাউন্সিলারের জ্বর এসেছে।
এই প্রসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, সবাইকে আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে দাবি ফিরহাদের। অন্যদিকে মঙ্গলবারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক তাপস রায়। তিনিও করোনা আক্রান্ত। আজ বুধবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগেই বিধায়ক তাপস রায় করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর ফের একবার আক্রান্ত হলেন করোনাতে। তবে তিনি জানিয়েছেন আইসোলেশনে রয়েছি। পরিবারের অন্যান্য সদস্যরা ভালো আছে। এমনকি তাঁরও তেমন কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন বিধায়ক। তবে তাঁর আক্রান্ত হওয়ার খবরে নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে।
কারন শপথগ্রহণ অনুষ্ঠানে বেশ কয়েকজনের কাছাকাছি এসেছিলেন বিধায়ক। তাঁদেরও করোনার পরীক্ষা করা হবে বলে ঠিক হয়েছে। অন্যদিকে আজ বুধবার রাজ্যে করোনা সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে ফের একবার বাংলার আকাশে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতার কথাতেও থার্ড ওয়েভের ইঙ্গিত পাওয়া গিয়েছে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications