করোনা সংক্রমণের হার কমে ১০-এর নীচে, আক্রান্ত ও সক্রিয়ের সংখ্যায় স্বস্তির ছবি স্পষ্ট
বাংলায় করোনা সংক্রমণের হার কমছে। তবে কি অবশেষে রাশ টানা সম্ভব হল রাজ্যে। কিছুদিন ধরে সক্রিয় কমছে হু হু করে। এবার কমল সংক্রমণের হার। স্বভাবতই বাংলার করোনা পরিসংখ্যান স্বস্তি দিল অনেকটাই।
বাংলায় করোনা সংক্রমণের হার কমছে। তবে কি অবশেষে রাশ টানা সম্ভব হল রাজ্যে। কিছুদিন ধরে সক্রিয় কমছে হু হু করে। এবার কমল সংক্রমণের হার। স্বভাবতই বাংলার করোনা পরিসংখ্যান স্বস্তি দিল অনেকটাই। সোমবার দৈনিক করোনা সংক্রমণ কমে অর্ধেক হয়ে গিয়েছিল এক লাফে। মঙ্গলবার পরীক্ষা বাড়লেও একই অবস্থায় থাকল করোনা সংক্রমণ। তবে বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সেই সাত জনেই সীমাবদ্ধ।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৩২। সংক্রমণ তিন হাজার পার করে যাওয়ার পর গত সপ্তাহভর সংখ্যাটা বেশ কমই গিয়েছে। এই সপ্তাহেও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৭ হাজার ৭১৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১৩৩৪। এদিন বাংলায় সাত জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৮৭ হাজার ৭১৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২১২৮৭ জন। দৈনিক আক্রান্ত ১২৩২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৫৯৫ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ৪৫ হাজার ৯৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৬ শতাংশ। আর এদিন করোনামুক্তের থেকে প্রায় ১৩৬৩ সংক্রমণ কম হয়েছে।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৯ লক্ষ ১৮ হাজার ৮৬৪। এদিন টেস্টিং হয়েছে ১৩ হাজার ৬১৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৯.০৫ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশ পেরিয়ে গিয়েছিল। এখন তা কমে ১০-র নীচে নেমে গিয়েছে।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৯৯৯ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৮ লক্ষ ৩১ হাজার ১১০ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৪২ লক্ষ ২৩ হাজার ৭৯২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৭৬ লক্ষ ৩৪ হাজার ৭৯০ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ২১২৮৭ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২০৮১৮ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৪৬৯ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে ১৩৭০ জন।
সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ১২৩২। গতকাল এই সংখ্যাটা ছিল ১০৯৪। গতকাল টেস্টিং হয়েছিল ৮৬৪৫। এদিন হয়েছে ১৩৬১৬ জন। সংক্রমণের হার তাই এদিন কমে নেমে গিয়েছ ১০-এরও নীচে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications