বাংলায় দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় কমে ৫০০! সংক্রমণের হার বৃদ্ধিতে অস্বস্তি

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় কমে ৫০০! সংক্রমণের হার বৃদ্ধিতে অস্বস্তি

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ একধাক্কায় কমে হল ৫০০! তবু সংক্রমণের হার বাড়ল। দৈনিক করোনা পরীক্ষা কম হওয়ায় সংক্রমণ কমলেও সংক্রমণের হার বেড়ে ফের ১.৮৭-এ পৌঁছে গিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ অনেক কমলেও উদ্বেগ বাড়ল সংক্রমণের হার বৃদ্ধিতে। এদিন মৃতের সংখ্যাও কমল অনেকটাই। সক্রিয়ের সংখ্যা কমেছে ৯১ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৭ হাজার ৪১৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৫৮৭। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৮৭ হয়েছে। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫৭ হাজার ৪১৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৯৬ জন। এদিন ৯১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫০৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩০ হাজার ৭৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৫ হাজার ৫০২। ১৪৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯৪৫০৬। এদিন টেস্টিং হয়েছে ২৭০৫০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৪৩৮৫। এদিন ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৩২৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ জন বেড়ে হয়েছে ৯৮৩১২। হাওড়ায় আক্রান্ত ৯৬১০৮। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২৯ জন বেড়ে আক্রান্ত ৮৩৫৫৬ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা সংক্রমণ হয়েছে শুধু উত্তর ২৪ পরগনায়। ১০০-র সামান্য নিচে রয়েছে কলকাতা। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুরে। ৯ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ২ জেলায় সক্রিয় ৫০-এর নিচে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+