পুরুলিয়ায় দৈনিক করোনা আক্রান্ত মাত্র ৩! কলকাতার থেকে বেশি সক্রিয় পূর্ব মেদিনীপুরে
পুরুলিয়ায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত মাত্র ৩ জন। বাংলার ২৩ জেলার মধ্যে অগ্রগণ্য জঙ্গলমহলের এই জেলা। মাত্র ৭১ জন করোনা সক্রিয় রয়েছে জেলায়।
পুরুলিয়ায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্ত মাত্র ৩ জন। বাংলার ২৩ জেলার মধ্যে অগ্রগণ্য জঙ্গলমহলের এই জেলা। মাত্র ৭১ জন করোনা সক্রিয় রয়েছে জেলায়। অন্য সমস্ত জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা তিন অঙ্কের উপরে। কলকাতার থেকে বেশি করোনা সক্রিয় রয়েছে পূর্ব মেদিনীপুরে। কলকাতায় ১৯২৯ আর পূর্ব মেদিনীপুরে ২৫২২।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা কমে দু-হাজারের নিচে নেমে এসেছে। বাংলায় ১৮৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭২। উত্তর ২৪ পরগনায় ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। কমেছে মৃত্যুও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৬৭৭১। এদিন কলকাতায় ১৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৫৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৯৯৯৮৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯২৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৪৪৫৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২০৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪০৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭০০৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩০৩৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৩৬৫৩ জন। হাওড়ায় আক্রান্ত ৯২২৪৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৫ জন। হুগলিতে ১০৮ জন বেড়ে আক্রান্ত ৭৯২১৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২২ জন, কোচবিহারে ৯৮ জন, দার্জিলিংয়ে ১৭১ জন, কালিম্পংয়ে ৩০ জন, জলপাইগুড়িতে ১০৫ জন, উত্তর দিনাজপুরে ৩৫ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ১০ জন, মুর্শিদাবাদে ৮জন, নদিয়ায় ১০৭ জন, বীরভূমে ৩৫ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ৭৪ জন, ঝাড়গ্রামে ৫৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১২৪ জন, পূর্ব মেদিনীপুরে ১৫১ জন, পূর্ব বর্ধমানে ৫৩ জন, পশ্চিম বর্ধমানে ৪৫ জন আক্রান্ত হয়েছেন এদিন। আলিপুরদুয়ার, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম ও পুরুলিয়ার সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণে আসছে।












Click it and Unblock the Notifications