বাংলাদেশিদের তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে, হুঁশিয়ারি মোদীর

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের স্রোত নতুন কিছু নয়। রোজই শয়ে শয়ে অনুপ্রবেশকারী চুপিসাড়ে ঢুকে পড়ে এ রাজ্যে। ভাষা একই হওয়ায় বোঝার জো নেই। তার পর পুলিশ-প্রশাসন ও রাজনীতিক দলগুলিকে টাকা খাইয়ে পেয়ে যায় ভোটার কার্ড, রেশন কার্ড মায় বাড়ির দলিলও। বেসরকারি মতে, সারা দেশে এই মুহূর্তে অন্তত দু'কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই এই সংখ্যা দেড় কোটি! বাকিটা অসম, ত্রিপুরা ও মেঘালয়ে। পশ্চিমবঙ্গে এই অনুপ্রবেশকারীরা নানা সমস্যা তৈরি করছে। এদের জন্য রাজ্যের অর্থনীতিতে যেমন চাপ বাড়ছে, তেমনই আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাকরিবাকরি ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। পূর্বতন বামফ্রন্ট সরকার অনুপ্রবেশ রোধ করতে ব্যর্থ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেও তা পুরোপুরি বন্ধ করতে পারেননি। পাশাপাশি, এই ইস্যুতে কেন্দ্রের ইউপিএ সরকারও আগ্রহ দেখায়নি।
নরেন্দ্র মোদী ভালোই জানেন, অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গ কী ভয়ানক অবস্থায় রয়েছে! তাই বলেছেন, "লিখে নিন, ১৬ মে-র পর এই বাংলাদেশিদের তল্পিতল্পা গুটিয়ে তৈরি হতে হবে। এ দেশে আর থাকা চলবে না।" মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, "ভোটব্যাঙ্ক রাজনীতির স্বার্থে আপনি ওদের লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। বিহার, ওডিশা থেকে কেউ এলে আপনার কাছে তারা বহিরাগত। যদিও তারা আমাদের দেশের লোক। আর বাংলাদেশিরা এলে আপনার মুখ চকচক করে ওঠে। এভাবে দেশ চলবে না। আপনার ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে আমরা দেশটাকে ধ্বংস হতে দিতে পারি না।" বোঝা যাচ্ছে, বর্তমান রাজ্য সরকার ইচ্ছা করেই অনুপ্রবেশ বন্ধ করছে না, এটা মনে করেছেন নরেন্দ্র মোদী।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>People from Bihar, Odisha & Marwaris are not welcome for Mamata Didi but those from Bangladesh are. Time to stop such votebank politics.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/460446981408575489">April 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বরাবর কঠোর অবস্থান নিয়েছে বিজেপি। দলের ইস্তাহারেও বিষয়টি রাখা হয়েছে। কিছুদিন আগেই বিজেপি সভাপতি রাজনাথ সিং বলেছেন, "বাংলাদেশ থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজন কীভাবে এ দেশে ঢুকছে আর পাকাপাকিভাবে বসবাস করছে, সেটা তদন্ত করে দেখা হবে।" প্রসঙ্গত, শুধু পশ্চিমবঙ্গ নয়, অসম ও ত্রিপুরাতেও রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা। সে ব্যাপারেও সক্রিয় হওয়ার আশ্বাস দিয়েছে বিজেপি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর












Click it and Unblock the Notifications