আম্ফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা আকাশ পথে সার্ভে করবেন মুখ্যমন্ত্রী, বাকি জেলা দেখবেন অন্যমন্ত্রীরা

আম্ফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা আকাশ পথে সার্ভে করবেন মুখ্যমন্ত্রী, বাকি জেলা দেখবেন অন্যমন্ত্রীরা

আম্ফানের তাণ্ডবে সবচেেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনা। দুয়ে মুেছ সাফ হয়ে গিয়েছে এই দুই েজলা। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার আকাশ পথে সার্ভে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। হেলিকপ্টারে সেখানকার পরিস্থিতি নিজের চোখে দেখার পর বৈঠক করবেন দুই জেলার জেলা শাসকদের সঙ্গে। থাকবেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

সার্ভে করবেন মমতা

সার্ভে করবেন মমতা

আম্ফানের বিপর্যয় কতটা হয়েছে তা আঁচ করতে শনিবার দুই ২৪ পরগনায় সার্ভে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে দুই জেলার বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখবেন। তারপর জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা।

অন্য জেলার সার্ভে

অন্য জেলার সার্ভে

এছাড়াও কে কোন জেলার বিপর্যয়ের সার্ভে করবেন তার জন্য মন্ত্রীদের মধ্যে দািয়ত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ক্ষতির রিপোর্ট তৈরি করবে গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ। তাঁদের সঙ্গে থাকবেন অরূপ বিশ্বাস। তিনি দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিশ্বস্ত এলাকা পরিদর্শন করেবেন। নদিয়া,মালদহ, দই দিনাজপুরের পরিস্থিতি খতিয়ে দেখবেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, দাঁতন, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সার্ভে করবেন সুব্রত মুখোপাধ্যায়। হুগলি, হাওড়া, এবং কলকাতার পুরসভা গুলি খতিয়ে দেখবেন মন্ত্রী ববি হাকিম। হুগলিতে তাঁর সঙ্গে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যা। সুজিত বসুকে নিয়ে উত্তর ২৪ পরগনা, ব্যারাকপুর, বারাসাত দেখবেন ফিরহাদ হাকিম। পার্থ চট্টোপাধ্যায় যাবেন ঝাড়গ্রাম। দক্ষিণ ২৪ পরগনা মণ্টুরাম পাখিরা আর মুর্শিদাবাদ দেখবেন শুভেন্দু অধিকারী।

উত্তরবঙ্গেও যাওয়ার পরিকল্পনা মমতা

উত্তরবঙ্গেও যাওয়ার পরিকল্পনা মমতা

শুধু দুই ২৪ পরগনা নয় উত্তর বঙ্গেও সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া ঠিক হলে হেলিকপ্টারে মালদহ থেকে শিলিগুড়ি যেতে পারেন তিনি। তবে পুরোটাই আবহাওয়ার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সাধারণ মানুষ চাইলে সাহায্য করতে পারেন

সাধারণ মানুষ চাইলে সাহায্য করতে পারেন

আম্ফানের ক্ষতিগ্রস্ত বাংলার জন্য সাধারণ মানুষও চাইলে সাহায্য করতে পারেন। আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিশুখাদ্যের জন্য নেতাজি ইন্ডোর এবং ক্ষুদীরাম অনুশীলন কেন্দ্রে মজুত করার জায়গা করার নির্দেশ দিয়েছেন। রেড ক্রস, রোটারি ক্লাবগুলি সাহায্য করতে চাইলে সরকারকে সাহায্য করতে হবে। তারা নিজেরা ত্রাণ বিলি করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। সমস্যা যাতে না হয় সেকারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীষ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+