আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর কপ্টারেই সওয়ার হচ্ছেন মমতা, জেনে নিন সফরসূচি
বসিরহাটে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর কপ্টারেই সওয়ার হচ্ছেন মমতা
আম্ফান ঘোচাল দূরত্ব। মানুষের স্বার্থে একজোট হলেন মমতা-মোদী। আগামিকাল বসিরহাটে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর কপ্টারেই সওয়ার হবেন মমতা। সকাল সাড়ে ১০টায় দমদম বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে যাবে বসিরহাট। তাতে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আসছেন মোদী
আম্ফানের বিভৎসতা দেখে স্থির থাকতে পারেননি মোদী। বাংলার বুকে বয়ে চলা আম্ফানের তাণ্ডবে বিহ্বল হয়ে তড়ি ঘড়ি এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। আগামিকালই সকালে কলকাতায় আসছেন তিনি। সকাল সাড়ে ১০ টায় দমদম বিমানবন্দরে নামবে মোদীর কপ্টার। সেখান থেকে কপ্টারে উড়ে যাবেন বসিরহাটে।

সফরসঙ্গী মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসঙ্গী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সকালেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের আম্ফান বিধ্বস্ত পরিস্থিতি দেখার জন্য। তাতে সাড়া দিয়েই মোদীর এই সফর বলে মনে করা হচ্ছে। আগে টুইটে বাংলার পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

বসিরহাটে বৈঠক
আম্ফান বিধ্বস্ত বসিরহাট হিঙ্গলগঞ্জ এলাকা আকাশ পথে ঘুরে দেখার পর। বসিরহাটে ফিরে আসবেন তাঁরা। ১১টা ২০ মিনিটে বসিরহাটে প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। প্রায় ১টায় ফিরবেন কলকাতায়। সেখান থেকে প্রধানমন্ত্রী উড়ে যাবেন ওড়িশায় ভুবনেশ্বরে।

দিলীপের কটাক্ষ
মুখ্যমন্ত্রী সময় করে উঠতে পারলেন না আর তার আগেই প্রধানমন্ত্রী দিল্লি থেকে রাজ্যের পরিস্থিতি দেখতে আসছেন এই নিয়ে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি নিজে অবশ্য আগামিকাল থেকেই আম্ফান বিধ্বস্ত জেলা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications