মরার ওপর খাঁড়ার ঘা! ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা দিলেন সতর্কবার্তাও

আজকের অরেঞ্জ জোন কাল রেড জোন হবে! ঘূর্ণিঝড় আম্ফান নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো এসেছে এই ঘূর্ণিঝড় আম্ফান। নবান্নের সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকও করেন। বলে সম্ভাব্য প্রভাবিত এলাকাগুলির থানার আইসি এবং বিডিওদের সতর্ক করা হয়েছে।

মরার ওপর খাঁড়ার ঘা

মরার ওপর খাঁড়ার ঘা

একে কোভিড-১৯ সংক্রমণের ভয়, অন্যদিকে অতি প্রবল ঘূর্ণিঝড়। তারই মধ্যে থেকে কাজ করতে হচ্ছে সরকারি কর্মীদের। উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে। সাধারণ মানুষের কাছে যতটা সম্ভব হবে ততটা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মুখে গামছা জাতীয় কিছু বাধতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী এদিন বর্তমান পরিস্থিতিকে এইভাবেই বর্ণনা করেছেন। তিনি বলেন, অনেকে বলছেন, এই ঝড় আয়লার থেকে ভয়ঙ্কর হবে।

ঝড়ের তিনটি অংশ, ব্যাখ্যায় বললেন মুখ্যমন্ত্রী

ঝড়ের তিনটি অংশ, ব্যাখ্যায় বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন ঝড় নিয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলেন, ঝড়ের তিন অংশ। মাথা, চোখ ও লেজ। তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথমে মাথা বেরিয়ে গেলে, পরে চোখ ও লেজ আঘাত হানবে। তাই কেউ একবার ঝড় থেমে গেলে বাইরে বেরোবেন না।

ত্রাণ শিবিরে সরানো হয়েছে প্রায় ৩ লক্ষ মানুষকে

ত্রাণ শিবিরে সরানো হয়েছে প্রায় ৩ লক্ষ মানুষকে

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন তিন জেলা দক্ষিণ ২৪ রপরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৩ লক্ষ বাসিন্দাকে ত্রাণ শিবিরে সরানো হয়েছে। এর মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনা থেকেই সরানো হয়েছে ২ লক্ষ মানুষকে। তিনি বলেছেন, একদিকে থানার আইসি, অন্যদিকে বিডিওদের সতর্ক করা হয়েছে।

আজকের অরেঞ্জ জোন কাল রেড জোন হবে

আজকের অরেঞ্জ জোন কাল রেড জোন হবে

মুখ্যমন্ত্রী শুরুটা করেছিলেন আজকের অরেঞ্জ জোন কাল রেড জোন হবে। সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেন এটা ঘূর্ণিঝড়ের জন্য। বুধবার দুপুর থেকে শুরু হয়ে পরশু সকাল পর্যন্ত কেউ বাড়ি থেকে বের হবেন না। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে একথা যাতে জানিয়ে দেওয়া হয় তারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স

মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স

মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলায় মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার জন্য কন্টোলরুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের নম্বর হল 033-22143526/1995।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+