রাজনীতি নয়, মানবিক দৃষ্টিতে দেখুন! আম্ফান নিয়ে মুখ্যমন্ত্রীর সাহায্যের আবেদন কেন্দ্রে কাছে

লকডাউনের মধ্যেই আম্ফানের তাণ্ডব। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আবেদন, বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, মানবিক দৃষ্টিতে দেখা উচিত।

লকডাউনের মধ্যেই আম্ফানের তাণ্ডব। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আবেদন, বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, মানবিক দৃষ্টিতে দেখা উচিত। তিনি জানান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার টোটালটাই ধ্বংস হয়ে গিয়েছে।

 নবান্নের কন্ট্রোল রুম থেকে নজর

নবান্নের কন্ট্রোল রুম থেকে নজর

বুধবার সারাটা দিন নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, চোখের সামনে ধ্বংসলীলা দেখেছেন তিনি। তাণ্ডব থেকে রেহাই পেতে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি।

কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন

কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন

আম্ফান পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় তিনি কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করেছেন। তাঁর আরও বার্তা বিষয়টিকে রাজনীতি দিয়ে নয় মানবিকতা দিয়ে দেখুন।

কঠির পরিস্থিতির মোকাবিলা

কঠির পরিস্থিতির মোকাবিলা

মুখ্যমন্ত্রী বলেন, এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে রাজ্য সরকার। একদিকে কোভিড নিয়ে দুর্যোগ, অন্যদিকে পরিযায়ীরা ফিরছেন রাজ্যে। সেই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার টোটালটাই ধ্বংস হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ক্ষয়ক্ষতির প্রাথমিক বর্ণনা

ক্ষয়ক্ষতির প্রাথমিক বর্ণনা

মুখ্যমন্ত্রী জানান, ব্রিজ, রাস্তা বাড়িঘর অনেক কিছুরই ক্ষতি হয়েছে। অনেক গাছ ভেঙে পড়েছে। ৫ লক্ষ মানুষকে সরানো গিয়েছিল। তবে পুরোটা যে তখনও হিসেব করে ওঠা যায়নি তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+