Bengal Budget 2024: ১ লা মে থেকেই ১১ লাখ বাড়ির টাকা ছাড়া হবে! বাজেট শেষে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Bengal Budget 2024: একেবারে চমকে দেওয়ার মতো বাজেট হয়েছে। বাংলার সরকার দেখিয়ে দিয়েছে কীভাবে এগিয়ে যেতে হয়। চন্দ্রিমার বাজেটের প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সমস্ত শ্রেনির কথা সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।
এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে যে মতানৈক্যের সৃষ্টি হয়েছিল তা মিটে গিয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee। তাঁর কথায়, আমি কোনও বৈষম্য চাই না। একই সঙ্গে কেন্দ্র এবং বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান।

বিজেপি বিধায়কদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই এদিন বাজেট (Bengal Budget 2024) পেশ করছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু অধিবেশনে বিরোধীরা এতটাই চিৎকার করতে থাকেন যে কিছুই শোনা যাচ্ছিল না। এমন অবস্থায় কার্যত মেজাজ হারান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান। বলেন, এটা বিজেপির পার্টি অফিস নয়। চুপ না করলে আগামিদিনে সংসদ চলতে দেবেন না বলেও বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি দেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। এমনকি রাজ্য সঙ্গীত গাওয়া নিয়েও এদিন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।
সঙ্গীতের মধ্যেই বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বেরিয়ে আসা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাজেট (Bengal Budget 2024) শেষে বঙ্গ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে এই বিষয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানান।
অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশ ঋণের বোঝায় ডুবে যাচ্ছে। আর্থিক সঙ্কটের মধ্যেও একগুচ্ছ ঘোষণা করা হয়েছে। কী করে কাজ করতে হয় এবং এগিয়ে যেতে হয় তা বাংলার মা-মাটি-মানুষ দেখিয়ে দিয়েছে। সবার কথা ভেবেই এই বাজেট (Bengal Budget 2024) তৈরি করা হয়েছে বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।
শুধু তাই নয়, তিনি আরও বলেন, ১০০ দিনের কাজ করেও বহু মানুষ মজুরি পাননি। একাধিক কেন্দ্রীয় দল বাংলায় ঘিউরে গিয়েছে। কিন্তু কিছুই দেওয়া হয়নি। এই অবস্থায় ২১ লক্ষ কর্মীকে টাকা দেওয়ার কথা এদিন বলেছেন মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে আবাস যোজনাতেও টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এর মধ্যে টাকা ছাড়লে ভালো না হলে আগামী ১ লা মে থেকেই ১১ লাখ বাড়ির টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।
তাঁর কথায়, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাঁদের টাকা দেবেন মুখগ্যমন্ত্রী। তবে আমরা সমস্ত হিসাব চাই। মন্তব্য বিজেপি বিধায়কের।
-
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা












Click it and Unblock the Notifications