কয়লা পাচার-কাণ্ডে লালার সম্পত্তি বাজেয়াপ্তর প্রক্রিয়া সিবিআইয়ের, চিঠি ৪ ডিএম-এসপিকে
কয়লা পাচার-কাণ্ডে আরও এক ধাপ এগোল সিবিআই। এবার অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সিবিআই এই মর্মে সহযোগিতার জন্য রাজ্যের চার জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি লিখেছে।
কয়লা পাচার-কাণ্ডে আরও এক ধাপ এগোল সিবিআই। এবার অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। সিবিআই এই মর্মে সহযোগিতার জন্য রাজ্যের চার জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি লিখেছে। ওই চার জেলায় ৭০টি জায়গায় লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই।

সিবিআই সূত্রের খবর, বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শুনানি শেষে সেই আবেদনে সিলমোহর দেয় সিবিআই আদালত।
গত ডিসেম্বরে কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই। লালা যাতে বিদেশে পালাতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়। লালার এক সহযোগী নীরজ সিংকেও তলব করা হয়। বেশ কয়েকবার কলকাতা ও পুরুলিয়ায় হানা দিয়ে লালাকে নাগালে পায়নি সিবিআই।
সিবিআইয়ের ধারণা লালা ওরফে অনুপ মাজি মুম্বই পালিয়ে গিয়েছে। মুম্বইয়ে সিবিআই আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সম্পতি বামাপদ দে নামে এক লালা-ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিজাম প্যালেসে আনা হয়। কয়লা পাচার-কাণ্ডে তাঁর কাছ থেকে অনেক তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications