বনগাঁয় মতুয়া ঠাকুরবাড়িতেই সিএএ ক্যাম্প? উপ নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত
নাগরিকত্ব পেতে কোথায় যেতে হবে? নাগরিকত্বের ফর্ম কীভাবে পূরণ করা হবে? তাই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। এবার নাগরিকত্ব পেতে বনগাঁয় মতুয়া ঠাকুর বাড়িতেই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। বুধবার থেকে ক্যাম্প শুরু হবে। মতুয়া সম্প্রদায় ভুক্ত মানুষজন সেখান থেকেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন।
রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে বুধবার। তার আগে এই সিদ্ধান্ত অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে রাজনৈতিক দলের একটা অংশ। রাণাঘাট পূর্ব ও বাগদা বিধানসভা উপনির্বাচন রয়েছে। দুটি আসনই বিজেপির দখলে। মতুয়া সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক বিজেপির দিকে রয়েছে এই দুই কেন্দ্রে।

উপনির্বাচনে নিজেদের জমি ধরে রাখতেই এই পদক্ষেপ করা হল। বিজেপি তুরুপের তাস ফেলল। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। লোকসভা নির্বাচনেও রানাঘাট ও বনগাঁ দুটি কেন্দ্রে বিজেপি জিতেছে। কিন্তু তৃণমূল রাজ্যে অত্যন্ত ভালো ফল করেছে। চারটি বিধানসভা কেন্দ্র জেতার জন্য মরিয়া হয়ে রয়েছে। ফলে টক্কর হবে ভোটে। এমন আশা করছে রাজনৈতিক মহল।
নাগরিকত্ব আইন চালু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে। মতুয়া সম্প্রদায় অত্যন্ত খুশি এই আইন প্রণয়ন হওয়ায়। মতুয়া ভোট ব্যাঙ্ক গেরুয়া শিবিরের দিকেই তাদের অবস্থান স্পষ্ট করে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার আরও একটি পদক্ষেপ করা হল। মতুয়া ঠাকুর বাড়িতেই সিএএ ক্যাম্প শুরু করা হচ্ছে। যে দিন বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেদিনই এই ক্যাম্প চালু হচ্ছে।
অর্থাৎ ভোট ব্যাঙ্কে ফায়দা তুলতে চাইছে বিজেপি। একথাই মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু সেন এই ক্যাম্পের বিষয়ে বার্তা দিয়েছেন। যারা নাগরিকত্ব পেতে চান, তাদের সাহায্যের জন্যই এই কাজ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications