এসএসসি পরীক্ষা নিয়ে বড় দাবি ব্রাত্য বসুর, বিজেপির নাম না করে খোঁচা দিলেন কুণাল, পরীক্ষার্থীরা কী বলছেন?
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আজ হলো স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। আগামী রবিবারেও এসএসসি পরীক্ষা রয়েছে।
যেভাবে সারা রাজ্যে আজ নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে তাতে স্বস্তিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

পরীক্ষা শেষ হতেই ব্রাত্য এক্স হ্যান্ডলে লেখেন, আজ ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন। সফলভাবেই পরীক্ষা হয়েছে। এ জন্য পরীক্ষার্থীদের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন, স্কুল শিক্ষা দফতর-সহ পরীক্ষা প্রক্রিয়ায় যুক্ত সকলকে ধন্যবাদ জানান ব্রাত্য।
রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, আগামী রবিবারেও পরীক্ষা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে চলে সেজন্য প্রশাসন সমস্তরকম সহযোগিতা করতে প্রস্তুত। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যথোপযুক্ত নিরাপত্তা সহকারে স্বচ্ছতা বজায় রেখেই হবে। উল্লেখ্য, এবার পরীক্ষার্থীরা যেমন প্রশ্নপত্র নিয়ে ফিরেছেন, তেমনই পেয়েছেন ওএমআরের কার্বন কপিও। ফলে এবার পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ না ওঠারই কথা।
পরীক্ষা দিয়ে বেরিয়ে পরীক্ষার্থীরা জানিয়েছেন, প্রশ্ন সহজই হয়েছে। এবার সকলে তাকিয়ে ইন্টারভিউয়ের দিকে। যাঁরা এবার প্রথম এসএসসি পরীক্ষা দিলেন তাঁরা যে কড়া টক্করের মুখে পড়বেন তা নিয়ে সন্দেহ নেই। কেন না, ২০১৬ সালের প্যানেলে থাকা পরীক্ষার্থীরা অভিজ্ঞতার জন্য ১০ নম্বর অতিরিক্ত পাবেন। যা পাবেন না এবার যাঁরা প্রথম বসলেন তাঁরা। তবে প্রশ্ন সহজ হওয়ায় লড়াই কঠিন হবে বলেই ধারণা অনেকের।
যোগ্য চাকরিহারাদের অনেকেই কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়ে পরীক্ষায় বসলেন। পরীক্ষা দিতে এসেছিলেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের অনেকেই। আর এই বিষয়টিকেই হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন,
"বাংলার এসএসসি পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্য-সহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমতো পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন?
প্রসঙ্গত, এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি। অপমান করেনি। বাধা দেয়নি।
কিছু বুঝলেন? জয় বাংলা।"
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications