জগদ্ধাত্রী পুজো দেখে ফেরার সময় ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখে ফেরার সময় ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখে ফেরার সময় ভিড় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে শেওড়াফুলি স্টেশনের কাছে । এই দুজনের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রচুর ভিড় হচ্ছে চন্দননগর। একই সাথে অতিরিক্ত যাত্রী হচ্ছে ট্রেনে। সোমবার রাতে আপ হাওড়া বর্ধমান ট্রেনেও ছিল অতিরিক্ত যাত্রী। অনেকেই প্রায় ঝুলন্ত অবস্থায় ছিল। এই ট্রেন চার নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার পর শেওড়াফুলি স্টেশনের কেবিনের কাছে নিচে পড়ে যায়।
সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে তাদের বলে জানিয়েছে পুলিশ । তাদের ধারণা ভিড়ে ঠাসা ট্রেনে তাদের পিঠে থাকা ব্যাগে কোনো কারণে ধাক্কা লাগে তার ফলে ট্রেনের কামরার দরজার কাছে প্রায় ঝুলতে থাকা এই দুজনেই নিচে পড়ে যায়।












Click it and Unblock the Notifications