BreakingNow: নিউ জলপাইগুড়ি স্টেশনে গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, খালি করে দেওয়া হল গোটা এলাকা
নিউ জলপাইগুড়ি স্টেশনে গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, খালি করে দেওয়া হল গোটা এলাকা। যাত্রীদের সরিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি।
নিউ জলপাইগুড়ি স্টেশনে গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, খালি করে দেওয়া হল গোটা এলাকা। যাত্রীদের সরিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি। ইতিমধ্যে জিআরপি এবং সিআরপিএফের তরফে গোটা স্টেশন চত্বর ঘিরে রাখা হয়েছে।

জানা যাচ্ছে, এই মুহূর্তে রহস্যজনক গোলাকার ওই বস্তুটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াডের উচ্চ পদস্থ আধিকারিকরা। রহস্যজনক ওই বস্তুটি আসলে কি তা বোঝার চেষ্টা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি বলে খবর। তবে গোটা স্টেশনে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। সিসিটিভি পরীক্ষা করে দেখা হচ্ছে।
রেল সূত্রের খবর, দুরপাল্লার ট্রেন চলছে না। তবে স্টাফ স্পেশাল কিছু ট্রেন চলছে। আর সেই কারণে সকালে স্টেশন চত্বরে বেশ কিছু ভিড় ছিল। ট্রেন যাত্রীদের প্রথমে নজরে আসে রহস্যজনক ওই বস্তুটির। স্থানীয় মানুষজন জানিয়েছেন, গোলাকার রহস্যজনক বস্তুটির চারপাশে তার বেরিয়ে ছিল। স্বভাবতই বস্তুটিকে বোমা ভেবে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত তীব্র আতঙ্ক তৈরি হয়। অনেকে বোমা ভেবে ছোটাছুটি শুরু করে দেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ আধিকারিকরা। রেলের উচ্চপদস্থ আধিকারিকও ঘটনাস্থলে যান। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত রহস্যজনক কিছু পাওয়া যায়নি ওই বস্তুটিকে।
অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বছর চার হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, রাস্তায় রয়েছেন ডিসি পদমর্যাদার অফিসাররাও। জানা গিয়েছে, ১১ জন উচ্চ পদস্থ আধিকারিক কলকাতার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এমনকি রেড রোডের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কয়েকজন জয়েন্ট কমিশনার। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল সুপারভিশনের দায়িত্বে রয়েছেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। অন্যদিকে ওয়াচ টাওয়ার থেকেও রেড রোডের উপর নজরদারি রাখা হচ্ছে। কলকাতার পাশাপাশি জেলাতেও নজরদারি বাড়ানো হয়েছে। একাধিক পুলিশ পিকেট করা রয়েছে। রেলের তরফেও জিআরপি-আরপিএফকে হাই অ্যালার্ট দেওয়া হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications