SIR শুনানিতে থাকতে পারবেন না রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টরা! জানিয়ে দিল নির্বাচন কমিশন
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR সংক্রান্ত শুনানিকেন্দ্রে কোনও রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্টদের কোনোভাবেই আর ঢুকতে দেওয়া হবে না। এই নির্দেশ আবারও একবার স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। হুগলিতে শুনানি ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পর থেকেই রাজ্যের সব জেলাশাসককে এ কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে যে, কোনও শুনানিকেন্দ্রে যদি বিএলএ-২ অর্থাৎ রাজনৈতিক দলের বুথ এজেন্টদের উপস্থিতি দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বলা হয়েছে যে, এজেন্টদের ঢোকা নিয়ে যদি কোনও অজুহাত দেখানো হয় তাহলে শুনানি বন্ধ রাখা যাবে না। এই দুটি বিষয় নিশ্চিত করার দায়িত্ব থাকবে জেলা শাসকদের উপর।
গতকাল তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, শুনানি কেন্দ্রে এজেন্টদের কোনওভাবেই ঢোকানো যাবে না, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এই বৈঠকের পরেরদিনই হুগলির চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আজ ব্লক অফিসে গিয়ে বিধায়ক অসিত মজুমদার SIR-এর শুনানি বন্ধ করে দেন। তাঁর দাবি ছিল যে, রাজনৈতিক এজেন্টদের শুনানিতে কেন থাকতে দেওয়া হচ্ছে না, তার একটা লিখিত ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে।
এই ঘটনার কারণে প্রায় দু'ঘণ্টা শুনানির প্রক্রিয়া বন্ধ থাকে। তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠানো হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে, কোনও রাজনৈতিক দলের এজেন্ট শুনানিকেন্দ্রে ঢুকতে পারবেন না। আবার এজেন্টদের প্রবেশ নিয়ে শুনানি বন্ধ রাখাও যাবে না। যদি প্রয়োজন পড়ে তাহলে জেলাশাসককেই ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতিটা সামলাতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, দু'টি বিষয় একসাথে নিশ্চিত করতে হবে। প্রথম, বিএলএ-রা যেন শুনানিকেন্দ্রে কোনওভাবেই ঢুকতে না পারেন। আর দ্বিতীয়, শুনানি যেন কোনও ভাবেই বন্ধ রাখা না হয়।
চুঁচুড়া-মগড়া কেন্দ্রের বিধায়ক অসিত মজুমদার পরে জানান যে, দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন, তিনি সেই ভাবেই আন্দোলন করে যাবেন। তাঁর অভিযোগ যে, অযথা বহু সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে। অসুস্থ এবং বয়স্কদেরও লাইনে দাঁড়াতে হচ্ছে।
যদিও শুনানি বন্ধ থাকার কারণে ভোটারদের ভোগান্তি বাড়ছিল, সেই কারণে আপাতত অবস্থান তুলে নেওয়ার কথা জানিয়েছেন অসিত। তবে, ভবিষ্যতে আবার শুনানি বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এ দিকে আবার, বর্ধমানের একটি কেন্দ্রে আজ SIR-এর শুনানি ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং অশান্তির খবর পাওয়া গেছে। রাজনৈতিক এজেন্টদের উপস্থিতি নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতের পথে শাসকদলের হাঁটার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার সেই পরিস্থিতিতে নির্বাচন কমিশনও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিল।
-
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে -
ভোটের আগে বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য -
ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক -
কালবৈশাখীর জেরে কমল তাপমাত্রা, আজ কী বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস -
সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায় -
উড়ানে বড় স্বস্তি! ৬০ শতাংশ আসন ফ্রি, একসঙ্গে বসবে পরিবার, নতুন নিয়মে বদলাচ্ছে উড়ান পরিষেবা












Click it and Unblock the Notifications