Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

''জায়গায় জায়গায় শীতলকুচি হবে''', বিস্ফোরক মন্তব্যে দিলীপকে নোটিশ নির্বাচন কমিশনের

শীতলকুচির ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে প্রশ্ন অন্যদিক শীতলকুচির ঘটনাকে সামনে এনে একের পর এক হুঁশিয়ারি দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের। একের পর এক বিজেপি নেতার হুংকারে আরও বিতর্ক তৈরি হয়ে

শীতলকুচির ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে প্রশ্ন অন্যদিক শীতলকুচির ঘটনাকে সামনে এনে একের পর এক হুঁশিয়ারি দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের। একের পর এক বিজেপি নেতার হুংকারে আরও বিতর্ক তৈরি হয়েছে।

ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহাদের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়েছে। বেগম, পাকিস্তান মন্তব্যে শুভেন্দুকে করা হয়েছে সতর্কও। আর এই বিতর্কের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে বড়সড় পদক্ষেপ নির্বাচন কমিশনের।

শীতলকুচি কাণ্ড নিয়ে মন্তব্যের নোটিশ

শীতলকুচি কাণ্ড নিয়ে মন্তব্যের নোটিশ

শীতলকুচি কাণ্ড নিয়ে মন্তব্যের জের। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নোটিশ দিল নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টার মধ্যে জবাব তলব করা হয়েছে। কেন এমন মন্তব্য? সে বিষয়ে বক্তব্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।

কি বলেছিলেন দিলীপ ঘোষ

কি বলেছিলেন দিলীপ ঘোষ

ঘটনার পরেই ভোট প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলে, ''ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।'' তার এই মন্তব্যে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। দিলীপের এই মন্তব্যকে গণহত্যায় প্ররোচনা বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের দাবি করে শাসকদল। আর এরপরেই দিলীপ ঘোষকে শোকজ করল কমিশন।

শুভেন্দুকে সতর্ক করল কমিশন

শুভেন্দুকে সতর্ক করল কমিশন

বাকি দফার ক্ষেত্রে আরও সতর্ক কমিশন। দিলীপ ঘোষের পাশাপাশি গত কয়েকদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও নোটিশ দেয় নির্বাচন কমিশন। তাঁর বিরুদ্ধেও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ রয়েছে। মমতার প্রচারে নিষেধাজ্ঞার পরই শুভেন্দুর উত্তরে 'অসন্তুষ্ট' কমিশন শুভেন্দু অধিকারীকে সতর্ক করল। মমতাকে নিয়ে শুভেন্দুর করা মন্তব্য নিয়েই এই সতর্কবার্তা বলে কমিশন সূত্রে খবর। বেগম, পাকিস্তানি মন্তব্যেই শুভেন্দুকে নোটিশ ধরাল কমিশন।

রাহুল সিনহাকে ব্যান করল কমিশন

রাহুল সিনহাকে ব্যান করল কমিশন

এবার হারবার বিজেপি প্রার্থী রাহুল সিনহার বিরুদ্ধে নির্বাচনী নিষেধাজ্ঞা কমিশনের। এদিন বেলা বারোটা থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শীতলকুচি নিয়ে উত্তেজক মন্তব্যের জেরে এই নিষেধাজ্ঞা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যান করেছে কমিশন। এবার রাহুল সিনহার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে কমিশন। উল্লেখ্য, রাহুল সিনহা বলেন, ''শীতলখুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী ৪ জনকে মারল, তার জন্য বরং শো কজ করা উচিত তাদের।'' শনিবার চতুর্থ দফা ভোটের দিন শীতলখুচিতে একটি বুথে ৮ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। আহত ৪ জনকে উল্লেখ করেই রাহুল এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতার প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা

মমতার প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা

সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। সংখ্যালঘুদের ভোট দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হলে, যে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। তাই এই নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, রাত আটটায় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পরেই তিনি প্রথমে বারাসত এবং পরে বিধাননগরে সভা করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+