শাসক দলের গুন্ডামির কথা বলেও বঙ্গ-বিজেপির ছন্নছাড়া অবস্থার কথা স্বীকার করে নিলেন তথাগত
শাসক দলের গুন্ডামির কথা বলেও বঙ্গ-বিজেপির ছন্নছাড়া অবস্থার কথা স্বীকার করে নিলেন তথাগত
পশ্চিমবঙ্গে চারটি পুরসভা আসনের ফল ঘোষণা হল সোমবার৷ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগরে সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিজেপি সিপিএম৷ চারটি পুরসভায় জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এ নিয়ে ফেসবুক পোস্টে বঙ্গ-বিজেপি ও শাসক দলের একসঙ্গে সমালোচনা করলেন তথাগত।

সোমবার পুরভোটের রেজাল্টের পর ফেসবুকে তথাগত লেখেন, 'আজকের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনে বিপর্যয় একই সঙ্গে প্রত্যাশিত ও অস্বাভাবিক। প্রত্যাশিত, কারণ দলের ছন্নছাড়া অবস্থা। অস্বাভাবিক, কারণ সরকারী দলের তরফে পর্বতপ্রমাণ গুন্ডামি ও কারচুপি ছাড়া এরকম ফল হতে পারে না।' তবে তথাগতর পোস্টের নীচে বিজেপি সমর্থকরা কড়া ভাষায় তাঁর বক্তব্যের সমালোচনা করেন।
তথাগতর পোস্টের নিচেই গোপাল মন্ডল নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'কত্তা মশাই আপনার মুখে একটু লাগাম টানলে ভাল হয়। আপনার এখন বাহাত্তুরে দশা চলছে। যা দলের অভ্যন্তরে আলোচনা করতে হয় সেটা প্রকাশ্যে করার মধ্যে আপনি বাহাদুরি খুজে পেলেও সেটা দলের সাধারন কার্যকর্তাদের মনোবলে চিড ধরাতে পারে সেটা না বোঝার মত ব্যক্তি নন আপনি। তাও কেন করছেন? গোপনে দিদিমনির ছুড়ে দেওয়া খুদ-কুড়ো চাটছেন না তো?'
তবে তৃণমূলের এই ল্যান্ডস্লাইড জয়ে উচ্ছ্বসিত দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, 'নিষ্কলঙ্ক' শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে মানুষের রায় তৃণমূলের পক্ষে। বামেদের একমাত্র শিবরাত্রির সলতে অশোক ভট্টাচার্য রাজনৈতিক ভাবে নিভে গেলেন। কলকাতার কচি লেনিনদের অষ্টম বামফ্রন্ট সরকার দেখার ইচ্ছে এ জন্মে আর পূরণ হওয়ার নয়। বাকি ৩ টি স্থানে দ্বিতীয় হওয়ার জন্য বামেদের অভিনন্দন। এরপর দেবাংশু আরও লিখেছেন, 'বিশেষ দ্রষ্টব্য, শিলিগুড়ি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধী দল কোনো অভিযোগ করেননি।'
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications