২০২৪ লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে তৃণমূল, তোলপাড় দিলীপের ভবিষ্যদ্বাণীতে
২০২৪ লোকসভা নির্বাচনে কতগুলি আসন পাবে তৃণমূল, তোলপাড় দিলীপের ভবিষ্যদ্বাণীতে
এখনও দেড় বছর বাকি নির্বাচনের! তবে এখন থেকেই ২০২৪-এর নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। কে কেমন ফলাফ করবে, কে কত আসন পাবে কান পাতলেই আলোচনা শোনা যাচ্ছে রাজ্য রাজনীতিতে। তেমনই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কতগুলি আসন পেতে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে।

রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়েছেন মমতার সফরের পর
সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়েই সম্প্রকতি মুখো খোলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ভারত সফরে গিয়েছিলেন। যাঁরা যাঁর বাড়ি গিয়েছিলেন, তাঁর তাঁর দোকান বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের কেউ কেউ এখন রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন।

২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যদ্বাণী
দিলীপ ঘোষের কথা, এবার মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ি দিতে শুরু করেছেন। গিয়েছেন স্ট্যালিনের তামিলনাড়ুতে। তিনি বলেন, আমি জানি না কী রেজাল্ট হবে ২০২৪-এ। তবে এটুকু বলতে পারি যে, ২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা কমে অর্ধেক হয়ে যাবে। চব্বিশের লোকসভা নির্বাচনের দেড় বছর আগে বড় দাবি করে বসলেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণীতে তৃণমূলের হাল শোচনীয়
দিলীপ ঘোষ বলেন, গতবারে এক ডজন সিট কমেছিল তৃণমূলের। ৩৪ থেকে ২২-এ পৌঁছেছিল তৃণমূল। এবার হাল আরও খারাপ হবে। গতবারে যা হয়েছিল, তার অর্ধকে হবে তৃণমূলের আসন। অপেক্ষা করুন, ২৪ সাল আসছে। দিলীপ ঘোষের এহেন ভবিষ্যদ্বাণীর পর রাজ্য রাজননীতিতে শুরু হয়েছে তোলপাড়। কীসের ভিত্তিতে তিনি এমন কথা বললেন, তা নিয়ে গুঞ্জনও শোনা যাচ্ছে।

মমতা-স্ট্যালিন বৈঠক প্রসঙ্গে দিলীপের ভবিষ্যদ্বাণী
সম্প্রতি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তাঁদের গুরুত্ব অনেকটাই বাড়াতে সক্ষম হয়েছে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বারবার ফলাও করে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি মমতা-স্ট্যালিন বৈঠক ঘিরে ফের শুরু হয়েছে চর্চা। তারই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ করেছেন তাঁর ভবিষ্যদ্বাণী।

স্ট্যালিন-সহ ডিএমকের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠকের পর
মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যালিন-সহ ডিএমকের প্রথম সারির নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক সেরে আসার পর বেশ ফুরফুরে মেজাজে বলেন স্ট্যালিন আমার ভাইয়ের মতো। চেন্নাই এসেছি স্ট্যালিনের কাছে আসব না, তা হয় নাকি। তারপর দুই লিজডার এক হলে তো রাজনীতি নিয়ে আলোচনা হবেই। সৌজন্যমূলক বৈঠক ছিল এটা, ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

দিলীপ ঘোষের ভবিষ্যদ্বাণীর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস
আর মমতা-স্ট্যালিনের বৈঠক প্রসঙ্গেই দিলীপ ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেন, যতই জাতীয় রাজনীতি প্রভাব ফলানোর চেষ্টা করুন না কেন চব্বিশের লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাল শোচনীয় হবে। গতবারের অর্ধেক আসন ধরে রাখতে পারবেন না। তবে তৃণমূল মনে করছে, দিলীপবাবু ফাঁকা আওয়াজ দিয়েছেন দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications