Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্যোগে পড়েছে মমতার সরকার, একের পর এক কারণ তুলে ধরে আক্রমণ কৈলাসের

করোনা মোকাবিলায় ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ রাজ্য সরকারের ব্যর্থতার কারণে কয়েকলক্ষ মানুষ অনাহারে রয়েছেন।

করোনা মোকাবিলায় ফের রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর অভিযোগ রাজ্য সরকারের ব্যর্থতার কারণে কয়েকলক্ষ মানুষ অনাহারে রয়েছেন। সরকারের প্রধান হওয়ার কারণে তা কেন ভুল বলে গণ্য করা হবে না, টুইটে প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত টুইটারে হ্যাশট্যাগ ভয় পেয়েছে মমতা দিয়ে প্রচার শুরু করেছে বিজেপি।

রাজ্যের ভুলে কয়েকলক্ষ মানুষ অনাহারে

রাজ্যের ভুলে কয়েকলক্ষ মানুষ অনাহারে

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের অভিযোগ রাজ্য সরকারের ভুলে কয়েকলক্ষ মানুষ অনাহারে রয়েছেন। এব্যাপারে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রচার নিয়ে কটাক্ষ

প্রচার নিয়ে কটাক্ষ

অপর একটি টুইটার পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের প্রচার নিজে করার অভিযোগ তুলেছেন কৈলাস। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেছেন তিনি। সংকটজন জনক সময়ে তৃণমূলের কি সাধারণের জীবনের সঙ্গে খেলা করা উচিত প্রশ্ন তুলেছেন তিনি।

তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক কারণ

তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক কারণ

বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের অভিযোগ, চিকিৎসকদের পিপিই নেই। রোগীদের থাকতে হচ্ছে মৃতদেহের সঙ্গে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না। হাসপাতালগুলি রোগী ভর্তি নিচ্ছে না। পুলিশের ওপর হামলা করা হচ্ছে। তৃমমূল সরকারের বিরুদ্ধে এমনই সব কারণ তুলে ধরেছেন তিনি।

আগে মানুষকে মৃত্যু কূপের মধ্যে ফেলার অভিযোগ করেছিল

আগে মানুষকে মৃত্যু কূপের মধ্যে ফেলার অভিযোগ করেছিল

রাজ্যের প্রায় ৬০ হাজার আশা কর্মী বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে রিপোর্ট তৈরি করেছেন বলে মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা কৈলাস বলেছিলেন, মমতাজির আরও একটা বড় মিথ্যা। তাঁর প্রশ্ন কত লোককে পরীক্ষা করা হয়েছে, এবং কীভাবে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বিশ্বাস করেছিল।
কৈলাসের প্রশ্ন, মানুষকে মৃত্যু কূপের মধ্যে ঠেলে দিচ্ছেন কেন। বাংলা আপনাকে কখনই ক্ষমা করবে না বলে উল্লেখ করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+