‘চোর অভিষেক জেলে যাবে’, আইনি চিঠি পেয়ে সুর চড়ালেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক
অভিষেকের হুঁশিয়ারির পরও নিজের বক্তব্য থেকে এক চুলও সরছেন না বিজেপির রাজ্য পর্যবেক্ষেক কৈলাশ বিজয়বর্গীয়। বরং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও সুর চড়ালেন তিনি।
অভিষেকের হুঁশিয়ারির পরও নিজের বক্তব্য থেকে এক চুলও সরছেন না বিজেপির রাজ্য পর্যবেক্ষেক কৈলাশ বিজয়বর্গীয়। বরং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও সুর চড়ালেন তিনি। এবার সুর একধাপ চড়িয়ে কৈলাশ বিজয়বর্গীয় তৃণমূলের যুব সভাপতিকে চোর বলে কটাক্ষ করলেন।

জেলে যাবেন অভিষেক
অভিষেকের পাঠানো আইনি চিঠির প্রেক্ষিতে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, আমি চোরেদের ভয় পাই না। আমি তাই ক্ষমাও চাইব না। সবাই জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন। আর তিনি যা করছেন, খুব তাড়াতাড়িই তিনি জেলে যাবেন।

মমতা-অভিষেককে তোপ কৈলাশের
উল্লেখ্য, শান্তিপুরে গিয়ে বিষমদকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই শান্তিপুরে বিষমদে মৃত্যুর দায় নিতে হবে তাঁদেরই।

মানহানির মামলায় আইনি চিঠি
এরপরই কৈলাশ বিজয়বর্গীয়র আনা অভিযোগের ভিত্তিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে আইনি চিঠি পাঠান। পার্থ চট্টোপাধ্যায় বলেন, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। এরপরই বিনা শর্তে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার কথা বলা হয়। আইনি চিঠি দেওয়া হয় বিজয়বর্গীয়কে।

বিষমদ-কাণ্ডে চাপান-উতোর
শান্তিপুরে বিষমদকাণ্ডে ১২ জনের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতোর শুরু হয়। শান্তিপুরের পথে বাধা পেয়ে গর্জে ওঠেন বিজয়বর্গীয়। মদের টাকা অভিষেকের ঘরে ঢুকে বলে অভিযোগ করেন কৈলাশ। তারপরই আইনি চিঠি এবং তা পেয়ে কৈলাশের পাল্টা হুঙ্কার।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications