'আক্রান্ত'দের পাশে দাঁড়াতে অনলাইনে তহবিল সংগ্রহ অভিযান, ব্যাপক সাড়া ফেলেছে, দাবি বিজেপির
ভোটের ফল পরবর্তী হিংসায় রাজ্য জুড়ে আক্রান্তদের (post poll incident victims) পাশে দাঁড়াতে অনলাইনে তহবিল সংগ্রহ ( crowd funding) অভিযান শুরু করেছে বিজেপি (bjp)। যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে (extensive response) ব
ভোটের ফল পরবর্তী হিংসায় রাজ্য জুড়ে আক্রান্তদের (post poll incident victims) পাশে দাঁড়াতে অনলাইনে তহবিল সংগ্রহ ( crowd funding) অভিযান শুরু করেছে বিজেপি (bjp)। যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে (extensive response) বলে দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে।

ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিজেপির
রাজ্য জুড়েই চলছে ভোট পরবর্তী হিংসা। শিলিগুড়ি হোক কিংবা নন্দীগ্রাম, হামলার ঘটনা কোথাও বাদ যাচ্ছে না। এমন কী শহর কলকাতাও না। এইসব ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের বেশি কর্মী-সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই সব হামলায় বাদ যায়নি বিজেপির মহিলা নেত্রী-সদস্যরা। যাদবপুর কেন্দ্রে আক্রান্ত হয়েছেন, সেখানকার প্রার্থী রিঙ্কু নস্কর। তাঁর বাড়িতে হামলা চালিয়ে টাকা-গয়না লুট করার পাশাপাশি ইলেকট্রিক পাখাও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

অর্থ সংগ্রহ অভিযান
আক্রান্তদের পাশে দাঁড়াতে অর্থসংগ্রহ অভিযান শুরু করেছেন বোলপুরে পরাজিত বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন, ২০১৯-এ বিজেপিতে যোগ দেওয়া একসময়ের মন্ত্রী কপিল মিশ্র। তবে রাজ্য বিজেপি সূত্রে দাবি, দল নয়, এই দুই নেতা তাঁদের উদ্যোগেই এই অর্থসংগ্রহ অভিযান শুরু করেছেন।

শুরুতেই ব্যাপক সাড়া
বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি টুইটারে জানিয়েছেন তাঁদের লক্ষ্য ১ কোটি টাকা সংগ্রহ করা। তবে খুব কম সময়েই তাঁরা ৪৫ লক্ষ টাকা সংগ্রহ করে ফেলেছেন। তবে এই টাকা কীভাবে দেওয়া হবে, তা অবশ্য জানা যায়নি। বিজেপির এই অর্থসংগ্রহ অভিযানের সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।

৯৯ শতাংশ ভিডিও ভুয়ো
যদিও রাজ্য জুড়ে বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের ওপরে হামলার খবর মানতে চাননি মুখ্যমন্ত্রী। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিধানসভায় দেওয়া প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি হামলা সংক্রান্ত যেসব ভিডিও ছড়াচ্ছে তার ৯৯ শতাংশই ভুয়ো। তিনি দাবি করেছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা মেনে না নিয়ে ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপি। তিনি পুলিশকে এব্যাপারে কড়া ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications