বিজেপি বিধায়কদের জন্য ড্রেস-কোড! পোশাক আর টিকায় বিধানসভায় নতুন পরিচিত
প্রশিক্ষণ শিবিরে জনা ছয়েক বিধায়কের অনুপস্থিতি খানিক অস্বস্তিতে ফেলেছিল বিজেপিকে। সেই সাময়িক অস্বস্তি কাটিয়ে প্রশিক্ষণ শিবির থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।
প্রশিক্ষণ শিবিরে জনা ছয়েক বিধায়কের অনুপস্থিতি খানিক অস্বস্তিতে ফেলেছিল বিজেপিকে। সেই সাময়িক অস্বস্তি কাটিয়ে প্রশিক্ষণ শিবির থেকে বেশ কিছু সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বিজেপি বিধায়কদের জন্য ড্রেস-কোড ঠিক করে দিল। বিধায়কদের প্রত্যেকের গলায় গেরুয়া উত্তরীয় বাধ্যতামূলক করল বিজেপি।

বিধানসভার জন্য পোশাক বিধিতে গেরুয়া উত্তরীয়
বিজেপি এবার বিধানসভার জন্য পোশাক বিধিতে গেরুয়া উত্তরীয় বাধ্যতামূলক করার পাশাপাশি সাদা পাঞ্জাবি, কপালে গেরুয়া তিলক লাগাতে হবে। তবে সেটা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক গেরুয়া উত্তরীয়। এবার থেকে এই পোশাকে অধিকাংশ বিজেপি বিধায়করা বিধানসভায় যাবেন বলে নির্ধারিত হয়েছে।

বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে নতুন নিয়ম
বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে অকারণে অনুপস্থিত হওয়া যাবে না। নিয়মিত বিধানসভার লাইব্রেরিতে যেতে হবে। পরিষদীয় রাজনীতির পাঠ নেওয়া ও পড়াশোনা করা বাধ্যতামূলক। কোনও কিছু বুঝতে না পারলে অধিবেশন চলাকালীন দলের পুরনো প্রবীণ বিধায়কদের থেকে জেনে নিতে হবে।

দলের অনুশাসন মেনে বিধায়কদের চলার নির্দেশ
এদিন বিজেপির নবাগত বিধায়কদের প্রশিক্ষণ শিবির প্রথমেই ক্লাস নেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের অনুশাসন মেনে বিধায়কদের চলার নির্দেশ দেন তিনি। তিনি বলেন পার্টি আগে, পরে নেতা। সংগঠনকে গুরুত্ব দিতে হবে। বিধায়ক হয়ে বিরাট কিছু হয়ে গিয়েছি, সেটা ভাবলে চলবে না।

আমি নয়, আমরা ভাবতে হবে
দলীয় বিধায়কদের পরামর্শ দেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ। শুভেন্দু বলেন, সকলে মিলেমিশে থাকতে হবে। আমি নয়, আমরা ভাবতে হবে। মানুষের সঙ্গে থাকতে হবে। বাড়াতে হবে সংগঠনকে। গঠনমূলক সমালোচনা হোক, কিন্তু সেই সমালোচনা যেন ক্ষতিসাধন না করে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications