Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিশন ২০২১-এ তারকাদের নিয়ে বিজেপির নয়া পরিকল্পনা, বিরাট চ্যালেঞ্জের মুখে মমতা

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির টিম সাজিয়ে ফেলতে তৎপরতা শুরু করে দিল নেতৃত্ব। এই নতুন টিমে রাখা হতে পারে সেলিব্রিটি জগতের অনেককেই।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির টিম সাজিয়ে ফেলতে তৎপরতা শুরু করে দিল নেতৃত্ব। এই নতুন টিমে রাখা হতে পারে সেলিব্রিটি জগতের অনেককেই। অভিনেতা থেকে শুরু করে সঙ্গীত জগতের দিকপাল এবং খেলোয়াড়দেরও গুরুত্ব দিতে চাইছে বিজেপি। মোট কথা জনপ্রিয় মুখকে সামনে রেখেই তৃণমূলকে হারানোর পরিকল্পনা ছকেছে তারা।

রুপোলি জগতের তারাদের নিয়ে

রুপোলি জগতের তারাদের নিয়ে

বিজেপি শুধু রুপোলি জগতের তারাদের টিকিট দেওয়ার পরিকল্পনাই করছে না, তারা তারকাদের রাজ্য কমিটিতেও স্থান করে দিতে চাইছে। রাজ্য কমিটির সদস্য হওয়ার পরই তাঁদের মধ্যে থেকে টিকিট দেওয়া হবে। এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে নাগরিকত্ব আইনে উৎসাহিত বিজেপি নেতৃত্ব।

বিজেপিতে নাম লেখানো টলি-তারকারা

বিজেপিতে নাম লেখানো টলি-তারকারা

সম্প্রতি বিজেপিতে নাম লিখিয়েছেন টলি পাড়ার অনেকেই। সেই তালিকায় রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অঞ্জনা বসু, কাঞ্চনা মৈত্র, রিমঝিম মিত্র, রুপাঞ্জনা প্রমুখ। তাঁরা গেরুয়া শিবিরের বিভিন্ন কর্মসূচিতে তাকছেনও। লোকসভার সময় থেকে এবং তাঁর পর এই সেলিব্রেটিদের প্রকাশ্যে দেখা যাচ্ছে।

আগে বিজেপিতে এসেছিলেন যাঁরা

আগে বিজেপিতে এসেছিলেন যাঁরা

এর আগে বিজেপিতে এসেছিলেন বাপি লাহিড়ি, মৌসুমী চট্টোপাধ্যায়, পিসি সরকার, কুমার শানুরা। কিন্তু তাদের অনেকেই সরে গিয়েছেন, অনেকেই সক্রিয় নন। তবে রুপা গঙ্গোপাধ্যায় বা লকেট চট্টোপাধ্যায়রা বেশ সক্রিয় হয়ে রাজনীতি করছেন। তাঁরা দলের প্রতিনিধি হিসেবে সংসদেও গিয়েছেন।

বিজেপির সিদ্ধান্ত তারাদের নিয়ে

বিজেপির সিদ্ধান্ত তারাদের নিয়ে

এবার বিজেপি ঠিক করেছে, নতুন যাঁরা বিজেপিতে নাম লিখিয়েছেন রুপোলি জগতের মানুষেরা, তাঁদের শুধু ভোটের টিকিট না দিয়ে দলের সংগঠনেও কাজে লাগানো হবে। সেইমতো তাঁদের রাজ্য কমিটিতে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাঁদের কাজ দেখেই এবার টিকিট বিতরণ করা হবে।

সেলিব্রিটি হলেই প্রার্থী নয়!

সেলিব্রিটি হলেই প্রার্থী নয়!

রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, সেলিব্রিটি হলেই যে প্রার্থী করা হবে, এমনটা নয়। তাঁদের কাজ দেখেই প্রার্থী করা হবে। কোন দিকে তাঁদের ন্যাক, তাঁরা ভালো জনপ্রতিনিধি হতে পারবেন, নাকি ভালো সংগঠন হবেন, তা বিচার করা হবে। সেইমতোই তাঁদের কাজে লাগানো হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+