শুভেন্দুর গড়ে উত্থান বিজেপির! সিপিএমকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড, হার তৃণমূলের
তৃণমূলকে ঠেকাতে এক হয়ে গেল বিজেপি ও সিপিএম। পূর্ব মেদিনীপুরের রামনগরে তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি।
তৃণমূলকে ঠেকাতে এক হয়ে গেল বিজেপি ও সিপিএম। পূর্ব মেদিনীপুরের রামনগরে তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। এমনকী বেশি আসনে জিতেও তারা পঞ্চায়েত প্রধানের পদ ছেড়ে দিল সিপিএমের একমাত্র সদস্যকে। উপপ্রধানের পদ পেলেন নির্দল প্রার্থী। মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলকে রুখে বিশেষ বার্তা দিল বিজেপি।

পূর্ব মেদিনীপুরের রামনগরের তালগাছাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে শুক্রবার। দফায় দফায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হয় সিপিএম ও বিজেপির। বিশাল পুলিশ মোতায়েন করে শেষপর্যন্ত বোর্ড গঠন সম্পন্ন হয়। এদিন সুপ্রিম কোর্টে পঞ্চায়েতের রায়ে বিরাট জয়ের দিনেও তৃণমূলের হার হল বিজেপি-সিপিএম-নির্দল জোটের কাছে।
এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ১৩টি। যার মধ্যে তৃণমূল পায় ৬টি আসন। বিজেপির দখলে যায় চারটি, সিপিএম ১টি ও নির্দল ২টি আসন পায়। বিজেপি দাবি করে, বিরোধীরা একজোট রয়েছে, তাদেরই বোর্ড গঠনের সুযোগ দেওয়া হোক। সেইমতো ১৩ সদস্যের পঞ্চায়েতে বিরোধী জোটই সংখ্যাগরিষ্ঠ হয়। এবং বোর্ড গঠন করে সিপিএম-বিজেপি-নির্দলের মিলিত শক্তি।
এ প্রসঙ্গেই বিজেপির দাবি, বিরোধী দলের জয়ী প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে যোগ দিতে রামনগর বিডিও অফিসে ঢুকতে যায়। তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিরোধীদের বাধা দেয়। অভিযোগ, তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপির জয়ী প্রার্থী ও বিজেপি কর্মীও।
রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এলাকায় গেলে তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনি দাবি করেন, তাঁর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের হস্তক্ষেপেই শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications