Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ! কবে থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে? কেমন আকাশ থাকবে উত্তরবঙ্গে?

সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টিতে পুজোর মুখে বিপর্যস্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলির জনজীবন। কোথাও হাঁটু তো কোথাও কোমর জল জমে দুর্ভোগ চরমে উঠেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এই বিপদ কাটিয়ে ওঠার আগেই আবারও বিপদের পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, মায়ানমার থেকে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে। পুজোর আগেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেবে। শুক্রবার থেকে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি সক্রিয় থাকবে। শনিবারের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এই আবহাওয়ার প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া-সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলিতে বাতাসের গতি থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কোচবিহারে এই সতর্কতা বজায় থাকবে। তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে কোনও বড় আবহাওয়ার বদল নেই। কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+