Weather Update: নতুন নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, একনজরে আপডেট
আগামী কয়েকদিন ধরে বাংলাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় কলকাতা শহর ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দুদিন ধরে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। একটি উচ্চ বায়ুচক্র এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকী রথযাত্রার দিনও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে এবং বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ এই সময় সমুদ্র উত্তাল থাকতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস বিশেষ করে জানিয়েছে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় কালিম্পংয়ে ৬৪ মিমি এবং দার্জিলিংয়ে ৩৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
-
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী -
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের












Click it and Unblock the Notifications