ষষ্ঠ দফা : প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স নিয়ে নানা তথ্য একনজরে
ষষ্ঠ দফায় সমস্ত রাজনৈতিক দল মিলিয়ে মোট ১৬৯ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে কিছু প্রার্থী রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা বেশ ভালো। আবার কিছু রয়েছেন যারা নামমাত্র স্বাক্ষর।
ষষ্ঠ দফা : ফৌজদারি মামলায় অভিযুক্ত কোন দলের কত প্রার্থী
ষষ্ঠ দফা : কোন দলের কতজন কোটিপতি প্রার্থী ভোটে লড়ছেন
এই দফায় ভোট হবে পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের বিধানসভা আসনে। দুটি এলাকাতেই গ্রাম্য মানুষের আধিক্য। এর মধ্যে কিছু এলাকা আবার উপজাতি অধ্যুসিত। সেখান থেকে উঠে এসে এই প্রার্থীরা ভোটে লড়ছেন। নিচে একঝলকে দেখে নিন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের খুঁটিনাটি একনজরে।

- ষষ্ঠ দফায় মোট ১৬৯ জন প্রার্থীর মধ্যে ৭১ জন জানিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে।
- মোট ৫৮ জন জানিয়েছেন তাঁরা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।
- ৩৪ জন প্রার্থী জানিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পর্যন্ত গড়িয়েছে। এবং ২ জন প্রার্থী জানিয়েছেন তাঁরা পিএইচডি পাশ করেছেন।
- এর পাশাপাশি ২ জন প্রার্থী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁরা নামমাত্র স্বাক্ষর। অর্থাৎ নাম সই করা ছাড়া তাঁরা আর কিছু জানেন না।
- ষষ্ঠ দফায় মোট ৮৪ জন প্রার্থীর গড় বয়স ২৫ থেকে ৫০ বছর বয়সের মধ্যে।
- ৮০ জন প্রার্থী হলফনামায় জানিয়েছেন তাঁদের বয়স ৫১ বছর থেকে ৭০ বছরের মধ্যে। ও ৫ জন প্রার্থী জানিয়েছেন, তাঁদের বয়স ৭০ বছরের বেশি।
- এই দফায় মোট প্রার্থীদের মধ্যে ১৮ জন মহিলা প্রার্থী রয়েছে যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।












Click it and Unblock the Notifications