Holiday List 2025: ভালোবাসার দিনে তো বটেই, আগের দিনও ছুটি ঘোষণা! সপ্তাহ শেষে 'চারদিনে'র ছুটি উপহার মমতার
Bengal Govt Holiday List 2025: রাজ্য সরকারের তরফ থেকে যে ছুটির তালিকা ঘোষণা করা হয়েছিল তাতে আগে শবে বরাত এবং পঞ্চানন বর্মার জন্মদিন হিসাবে দুটো ক্ষেত্রের জন্য ১৪ ফেব্রুয়ারি ছুটি দেওয়া ছিল। কিন্তু এবছর শবে বরাত এগিয়ে এসেছে একদিন। ফলে নতুন করে শবে বরাত উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আর তা মিলবে আগামী ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। মাঝে শুক্রবারও ছুটি রয়েছে।
পরে শনি-রবিবার আবার ছুটি। সপ্তাহ শেষে একেবারে চারদিনের একটা লম্বা ছুটি রাজ্য সরকারি কর্মীদের (Bengal Govt Holiday List 2025) । বলে রাখা প্রয়োজন, সাধারণত শবে বরাত কবে হবে? তার নির্ভর করে চাঁদের অবস্থান এর উপর। বলা হয় শবে বরাত পবিত্র রমজান মাসের বার্তা নিয়ে আসে। আর সেই জন্যই সংখ্যালঘু মানুষদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম।

পূর্ব ঘোষণা মত পঞ্চানন বর্মার জন্মদিন এই বছর পড়েছে ১৪ তারিখ। এবার শবে বরাতের ছুটি (Bengal Govt Holiday List 2025) যুক্ত হওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা বৃহস্পতি এবং শুক্র দুদিন টানা ছুটি পেতে চলেছেন। অন্যদিকে আগে থেকে যেহেতু ১৩ ফেব্রুয়ারি কোনও সরকারি ছুটি ছিল না, সেদিন রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার পূর্ব নির্ধারিত শুরু ছিল। যেহেতু ১৩ ফেব্রুয়ারি দিনটিকে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। তাই এবার ওই দিন বিধানসভাতেও কোনও কাজ হবে না।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে আগামীকাল বুধবার বাজেটের দিন দুপুর আড়াইটায় রাজ্যে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠকে পরিবর্তিত কর্মসূচি রূপরেখা জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে। সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণের উপরের দুদিনের আলোচনা পিছিয়ে যাচ্ছে। একইভাবে পিছিয়ে যাবে বাজেট বিবৃতির উপর ২ দিনের আলোচনাও। ফলে প্রথম দফায় বাজেটের দিন বাড়তে পারে এক অথবা দুই দিন, এমনটাই বঙ্গ বিধানসভা সূত্রে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর থেকেই ছুটি দেওয়া নিয়ে সরকার অনেক বেশি নমনীয়। বিভিন্ন পার্বনে ছুটি ঘোষণা করে থাকেন। যা একটা বড় অংশ উপভোগ করলেও একটা অংশের দাবি, ডিএ নিয়ে কেন্দ্রের সঙ্গে ক্রমশ ফারাক বাড়ছে। লাগাতার আন্দোলন-কর্মবিরতি চলেছে। কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ সরকার উদাসীন বলে দাবি।












Click it and Unblock the Notifications