Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুকুলকে নিয়ে বঙ্গ বিজেপি পঞ্চায়েতের আগে দ্বিধায়! নেপথ্যে রয়েছে ৫ মূল্যবান কারণ

আবার বিজেপিতে আসতে চাইছেন মুকুল রায়। কিন্তু মুকুল রায়কে চাইছেন না রাজ্য বিজেপির কোনো নেতাই। কস্মিনকালেও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা তাঁকে পছন্দ করতেন না। এখনও করেন না। কিন্তু কেন মুকুল রায় ব্রাত্য বিজেপিতে? এর পিছনে পাঁচটি কারণ রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মুকুল রায় ২০১৭ সালে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর ২০১৯ সাল পর্যন্ত তিনি বঙ্গ বিজেপির অন্যতম মুখ ছিলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিপরীত মেরুতে অবস্থান করতেন তখন।

mukul roy

রাজ্য বিজেপিতে তখণ মুকুল-কৈলাশ জুটি ছিল একদিকে। অন্যদিকে দিলীপ ঘোষ। এখন দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছেন। এই অবস্থায় দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার বা অন্য কোনো রাজ্য নেতা মুকুলের পক্ষে সওয়াল করার মতো জায়গা নেই। তবে তারা প্রকাশ্যে বলছেন না সে কথা।

আসলে এক পিছনে রয়েছে কয়েকটি কারণ। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর আসন থেকে জয়ের পর তৃণমূলে ফিরে যান মুকুল রায়। তারপর মুকুল রায়কে বাদ দিয়েই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি সংগঠন গড়ে তুলেছে। সেখানে পঞ্চায়েত ভোটের আগে মুকুলের আবির্ভাব হলে দল বিড়ম্বনায় পড়বে।

মুকুল রায় এখনও অফিসিয়ালি বিজেপির বিধায়ক। দলেরই একজন বিধায়ককে নতুন করে দলে যোগদান করালে সাধারণ মানুষের কাছে ভিন্ন বার্তা যাবে। সেটা বিজেপির কাছে সুখকর হবে বলে মনে হয় না। কারণ তৃণমূল থেকে এসেও যাঁরা ফিরে গিয়েছেন বা দূরত্ব তৈরি করেছেন, তাদের আর দলে ফেরার সুযোগ দেওয়া হবে না।

mukul roy

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে আদালতে গিয়েছে বিজেপির পরিষদীয় দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবথেকে বেশি সরব হয়েছেন। এখন সেই মুকুলকে ফিরিয়ে আনতে দলের বিধায়কদেরই বিড়ম্বনায় ফেলে দেওয়া হবে।

মুকুল রায়ের হাত ধরেও অনেকে যোগ দিয়েছিলেন তৃণমূলে। মুকুল রায়ের পরে যে পাঁচ জন বিধায়ক তৃণমূলে গিয়েছেন তাদের কয়েকজনের পিছনে মুকুল রায়ের হাত রয়েছে। তাই মুকুল রায়কে দলে নিলে যাঁরা বিজেপিতে লড়াই করছেন, তাদের অপমান ও অসম্মান করা হবে বলেই মনে করছে বিজেপি।

তারপর মুকুল রায়ের মানসিক স্থিতাবস্থা নেই। তিনি তৃণমূলে গিয়ে একাধিকবার তৃণমীলকে বিড়ম্বনায় ফেলেছেন, তাই বিজেপিতে এসে তিনি যে পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনের আগে বিজেপিকে বিড়ম্বনায় ফেলবেন না কে বলতে পারে। তিনি ঠিকঠাক করে গুছিয়ে কথা পর্যন্ত বলতে পারছেন না এখন।

mukul roy

তবু কেন্দ্র যদি চাপিয়ে দেয় এই মুহূর্তে কিছু করার থাকবে না। এটাই বিজেপির দলীয় নীতি। তাই বঙ্গ বিজেপির নেতারা এখন নীরবতা পালন করছেন মুকুলের বিষয়ে। তারা চুপচাপ দেখতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব কী করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+