ইডি রেড করবে আগেই অয়ন শীলকে জানিয়েছিলে বান্ধবী, কী করে আগে খবর পেলেন শ্বেতা?
অয়ন শীলের রহস্যময়ী বান্ধবী নাকি আগেই জানতে পেরেছিলেন ইডির তল্লাশি চালাবে তাঁর অফিসে এবং বাড়িতে। সেকারণে গত শুক্রবারেই নাকি এসএমএস করে অয়ন শীলকে জানিয়ে দিয়েছিলেন সেকথা। এবং এসএমএসে দ্রুত সব কাগজপত্র সরানোর কথা বলেছিলেন শ্বেতা চক্রবর্তী।

কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে অয়ন শীলের এই বান্ধবী আগেই জানলেন ইডির তল্লাসি চালাবে। এই নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি সরষের মধ্যেই ভুত রয়েছে। কোনও ভাবে কি ইডির অন্দরে চর রয়েছে। যার কাছ থেকে খবর ফাঁস হচ্ছে। নইলে ইডি যে অয়ন শীলের বাড়িতে তল্লাশি চালাবে সেকথা আগে থেকে জানল কী করে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অয়ন শীলের মোবাইল ফোন ঘেঁটে একের পর এক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। তারমধ্যে রয়েছে অয়ন শীলের সঙ্গে তাঁর বান্ধবী শ্বেতা চক্রবর্তীর চ্যাট। সেই চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখেই এই তথ্য জানতে পারে ইডি। কামারহাটি পুরসভায় ইঞ্জিনিয়ার হলেও গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে শ্বেতার। শ্বেতার হাত ধরেই গ্ল্যামারের জগতে টাকা খাটিয়েছিলেন অয়ন শীল।
ইডির তাঁরও নাম জানতে পারবেন আঁচ করেই আগেই গা ঢাকা দিয়েছেন শ্বেতা। নৈহাটিতে বাড়ি শ্বেতা চক্রবর্তীর। একেবারে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও প্রতিদিন বিলাসবহুল গাড়িতে যাতায়াত করতেন তিনি। অয়ন শীলের সঙ্গে যে তার যোগাযোগ রয়েছে সেকথা জানতেন না প্রতিবেশীরা। সকাল থেকে নৈহাটির বাড়ির সামনে সংবাদ মাধ্যমের ভিড় দেখে তারা জানতে পারেন সেকথা।
এদিকে অয়ন শীলের সঙ্গে শ্বেতার যোগাযোগ কোন সূত্রে তা জানতে পেরে চক্ষু চড়কগাছ ইডিরও। ইতিমধ্যেই শ্বেতাকে তলব করেছে ইডি। অয়ন শীলের স্ত্রীর সূত্র ধরেই শ্বেতার সঙ্গে যোগাযোগ। অয়ন শীলের প্রমোটিং সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শ্বেতা চক্রবর্তী। শ্বেতাকে বেশ মোটা টাকা গাড়ি কিনতে দিয়েছিলেন অয়ন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications