Mizoram Bridge Collapse! নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃতদের মধ্যে ১৩ জন মালদহের পরিযায়ী শ্রমিক, এখনও নিখোঁজ অনেকে
মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়। এই শ্রমিকদের মধ্যে ১৩ জন মালদহের বলে জানা গিয়েছে। আইজল থেকে প্রায় ২১ কিমি দূরে হওয়া দুর্ঘটনার খবর দুপুরের আগেই পৌঁছে যায় মালদহের ইংরেজবাজারে। বাড়িতে বাড়িতে তখন কান্নার রোল।
নির্মীয়মান সেতু দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন বেশ কয়েকজন নিখোঁজ বলে মৃতদের পরিবারগুলির তরফে দাবি করা হয়েছে। সেক্ষেত্রের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যদিও এব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এক থেকে দেড় মাস আগে মিজোরামে কাজে গিয়েছিল মালদহের শ্রমিকরা। হতাহতরা মালদহের পুখুরিয়া থানার পুখুরিয়া পঞ্চায়েতের চৌদুয়ার গ্রামের বাসিন্দা। এলাকায় পৌঁছেছে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে নিখোঁজদের নামের তালিকা তৈরি শুরু করেছে প্রশাসন। ইংরেজবাজার বিনোদপুর সাট্টারিতে পাঁচ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।
Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
মালদা জেলাশাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, মিজোরামের দুর্ঘটনায় এখনো পর্যন্ত মালদার ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসন সমস্ত রকম সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

একটা দুর্ঘটনা একইসঙ্গে কেড়ে নিল পরিবারের রোজগেরে মানুষজনকে। কীভাবে চলবে তাঁদের সংসার। কেই বা পাশে দাঁড়াবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই স্বজন হারানো পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মৃত ও আহতদের পাশে থাকতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার করে টাকা। এই দুর্ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications