পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে অত্যাধুনিক স্টেন গান ও প্রচুর কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নইম আলি ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে সোমবার রাতে অভিযান চালিয়ে খড়দহ থানার পুলিশ একটি স্টেন গান এবং ৩টি দেশি রিভলভার সহ বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নইম আলি পলাতক।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া স্টেন গান কাশ্মীরের জঙ্গিরা ব্যবহার করে থাকে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। কেন এবং কী উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পানিহাটি পুরসভার এক কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত নইম আলিকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ধরনের অস্ত্রের সাহায্যে তৃণমূল এলাকায় "সন্ত্রাসের রাজত্ব" কায়েম করে রেখেছে। পুলিশের এই উদ্ধার অভিযানকে তিনি "নাটক" বলেও কটাক্ষ করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। নইম আলিকে গ্রেপ্তার করা গেলে এই অস্ত্র ভাণ্ডারের নেপথ্যের আসল উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications