Anubrata Mondal: 'বেড রেস্ট' শেষে পুলিশের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল, বাজেয়াপ্ত হল ফোন
পুলিশের এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া অডিও কাণ্ডে অবশেষে বোলপুর SDPO অফিসে হাজিরা দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি তাঁর মোবাইল ফোন এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ কার্যালয়ে পৌঁছন।
গত সপ্তাহে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে অভিযোগ, অনুব্রত মণ্ডলকে এক পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় হুমকি দিতে শোনা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়। তৃণমূল কংগ্রেসও এই মন্তব্যের তীব্র নিন্দা করে এবং অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। এরপর অনুব্রত মণ্ডল একটি লিখিত বিবৃতি দিয়ে ক্ষমাও চান।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দু'বার হাজিরা এড়িয়েছিলেন। অবশেষে, 'বেড রেস্ট'-এর মেয়াদ শেষ হওয়ার পর আজ তিনি পুলিশের সামনে উপস্থিত হলেন।
সূত্রের খবর, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যে পুলিশ আধিকারিককে অনুব্রত অশ্লীল মন্তব্য করেছিলেন বলে অভিযোগ, তাঁরও ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অনুব্রত মণ্ডলের ফোন প্রথমে বাজেয়াপ্ত করা না হলেও এদিন সেটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। পাশাপাশি ওই অডিও ক্লিপ কিভাবে ফাঁস হল, সে বিষয়েও তদন্ত চলছে।
এদিন হাজিরার পরে বেরিয়ে দলীয় পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন বলে খবর।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications