'আমার এই অবস্থার জন্য নির্বাচন কমিশন দায়ী'! ফের আত্মহত্যা এক বিএলও-র, কী লিখেছেন সুইসাইড নোটে?
আবারও রাজ্যে আত্মঘাতী হলেন এক বিএলও। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন রিঙ্কু তরফদার নামের এক মহিলা। বয়স ৫৩ বছর। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। সেই সুইসাইড নোটে লেখা, " বিএলও-র কাজ পূরণ করতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। যেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।" তিনি তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন।

নদিয়ার চাপড়া থানার বাঙালঝি এলাকার স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ওই মহিলা। সম্প্রতি তাঁকে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিবার সূত্রে জানা যাচ্ছে যে, রিঙ্কু কম্পিউটারে খুব একটা দক্ষ ছিলেন না। এই কারণেই প্রথম থেকে তিনি গভীরভাবে মানসিক চাপে ছিলেন। প্রশাসনিক চাহিদা, কাজের টার্গেট পূরণ করার চাপ এবং কাজে যদি কোনও ভুল হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা পাওয়ার আতঙ্কে সমস্ত কিছু মিলিয়ে তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। তারপর আজ সকালেই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
লিখে যাওয়া সেই সুইসাইড নোটটিতে তিনি মেয়েদের উদ্দেশ্য করে লিখেছেন, " বাবার খেয়াল রাখিস। আমার আর কিছু করার নেই। আমার এই সংসার ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। আমার নিজে হাতে এই সংসার পাতা। বিএলও-র কাজ পূরণ করতে না পারলে প্রশাসনিকভাবে যদি চাপ আসে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।"
তিনি সেই সুইসাইড নোটে পরিবারের উদ্দেশ্যে আরও লিখেছেন, " আমার স্বামী, ছেলে ও মেয়ে কেউ আমার মৃত্যুর জন্য দায়ী নয়। আমাকে ওরা যথেষ্ট যত্নেই রাখে। আমি আরও বাঁচতে চাই। আমার সংসারে কোনও কিছুর অভাব নেই।"
মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী রিঙ্কু লিখেছেন, " আমার এই অবস্থার জন্য নির্বাচন কমিশন দায়ী। কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না আমি। খুবই সাধারণ মানুষ আমি। কিন্তু এরকম অমানুষিক কাজের চাপ আমি আর নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম পাই। কিন্তু, এরা আমাকেও ছাড় দিল না।"
রিঙ্কু তরফদারের মৃত্যুর ঘটনায় নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, বর্তমানে SIR-এর কাজ ঘিরে তাড়া দেওয়া শুরু হয়েছে। আর সেই চাপ সবচেয়ে বেশি ব্লকের স্তরের কর্মীদের ওপরেই পড়ছে। ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলওদের এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ, ডিজিটাল ফর্ম পূরণ, যাচাইকরণ সহ আরও অনেক কাজই করতে হয়।
সুইসাইড নোটে লিখে যাওয়া কথাগুলোর কারণে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিজনরা।
-
কমিশনের দফতরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের, ফর্ম ৬ বিপুল সংখ্যায় জমা পড়া নিয়ে উদ্বেগ -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন












Click it and Unblock the Notifications