প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ! দলে সবাই কর্মী, কেউ নেতা নয়, জল্পনা বাড়ালেন মানস ভুঁইয়া
প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ! দলে সবাই কর্মী, কেউ নেতা নয়, জল্পনা বাড়ালেন মানস ভুঁইয়া
প্রণব মুখোপাধ্যায়ই তাঁকে চাপ দিয়ে ২০১১ সালে রাজ্য মন্ত্রিসভায় যেতে বাধ্য করেছিলেন। প্রাক্তন রাষ্ট্রপতিকে স্মরণ করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া। একইসঙ্গে তিনি দাবি করেন, ২০১৭ সালে তিনি দলবদল করেননি। তাঁকে দল থেকে তাড়ানো হয়েছিল।

স্মরণে ২০১১
মানস ভুঁইয়া বলেন, ২৯৪-এর মধ্যে ৫৭ টি আসনে লড়াই করে ২০১১-তে তৃণমূল ও কংগ্রেস জোট ক্ষমতায় আসে। রাজ্যের পালাবদল ঘটে। কিন্তু ২০১২ সালে সেই জোট ত্যাগ করে কংগ্রেস। তাঁকেও মন্ত্রিসভা ছাড়তে হয়। যার বিরোধী ছিলেন তিনি।

প্রণব মুখোপাধ্যায়ই তাঁকে মন্ত্রী হওয়ার জন্য চাপ দেন
এক সাক্ষাৎকারে মানস ভুঁইয়া জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায়ই ২০১১ সালে তাঁকে মন্ত্রী হওয়ার জন্য চাপ দেন। যার জেরে ২০ মে তিনি রাজ্য মন্ত্রিসভায় শপথ নেন।

তৃণমূল ও কং জোটের পক্ষে ছিলেন তিনি
মানস ভুঁইয়া দাবি করেন তিনি রাজ্যে তৃণমূল ও কং জোটের পক্ষে ছিলেন। মমতার হাত ধরার পক্ষে ছিলেন। তা হলে রাজ্যে কংগ্রেস বাঁচত বলে মন্তব্য করেছেন তিনি। তিন্তু অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের ষড়যন্ত্রে তা হয়নি বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

মমতার প্রশংসা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রশংসা করেছেন তিনি। মমতা বোনের মতো। মায়ের মতো। মমতার রাজনীতি তাঁকে মুগ্ধ করেছে। বিধানসভায় তাঁকে যেদিন একগ্লাস জল দিতে আব্দুল মান্নান বাধা দিয়েছিলেন, সেইদিনই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ঘরে ডেকে জল তুলে দিয়েছিলেন। তাঁকে রাজ্যসভায় পাঠানোর পর গীতা ভুঁইয়াকে কাছে টেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দলবদল করেননি, তাঁকে তাড়ানো হয়েছিল
মানস ভুঁইয়া দাবি করেন, তিনি দলবদল করেননি। তাঁকে সাসপেন্ড করে দিয়ে দল থেকে তাড়ানো হয়েছিল। যদিও সে কথা কেউ বলে না, খেদ প্রকাশ করেথেন তিনি। তিনি বলেন সিপিএম কুঁকড়ে যাচ্ছে। নিজের দল প্রসঙ্গে তিনি বলেন গলে সবাই কর্মী, কেউ নেতা নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications