Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন মা বলে মমতাকে ডেকেছিলেন? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ভারতী ঘোষ

ভোট গ্রহণের কাউন্টডাউন শুরু! সামনেই প্রথম দফার নির্বাচন। চলছে জোরদার প্রচার। কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। তবে এবার তাৎপর্যপূর্ণভাবে গোটা বাংলার নজর রয়েছে মেদিনীপুরের উপর।

ভোট গ্রহণের কাউন্টডাউন শুরু! সামনেই প্রথম দফার নির্বাচন। চলছে জোরদার প্রচার। কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ। তবে এবার তাৎপর্যপূর্ণভাবে গোটা বাংলার নজর রয়েছে মেদিনীপুরের উপর।

নন্দীগ্রাম তো বটেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটি আসন রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যার মধ্যে অন্যতম ডেবরা বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে লড়াই হচ্ছে দুই প্রাক্তন আইপিএসের। একদিকে হুমায়ূন কবীর অন্যদিকে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। যে ভারতী ঘোষ যিনি কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ব্যাখ্যা করেছিলেন!

কেন মমতাকে মা বলেছিলেন ভারতী ঘোষ

কেন মমতাকে মা বলেছিলেন ভারতী ঘোষ

একজন কর্মরত পুলিশ অফিসার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে মা বলছেন! যা নিয়ে চরম বিতর্ক হয়। কিন্তু কেন তিনি বলেছিলেন? সে প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ভারতী। তাঁর দাবি, এমনটাই নাকি সরকারের 'স্ক্রিপ্ট'-এ লেখা ছিল! আর সেই কারনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 'জঙ্গলমহলের মা' বলতে বাধ্য হয়েছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতী। সেখানেই এমনই বিস্ফোরক দাবি করেছেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি আরও বলেন, পুলিশ সুপার একজন সঞ্চালকের ভূমিকায় থাকেন। তাঁর নিজের কোনও কথা বলার অধিকার নেই। সেদিন তিনিও তেমনটাই ছিলেন বলে দাবি বিজেপি নেত্রীর। ফলে সরকারের লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়তে বাধ্য হয়। দাবি তাঁর। একই সঙ্গে বলেন, নবান্ন থেকে অনুমোদন করা স্ক্রিপ্টই পড়তে হয়। যদি লেখা থাকে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জঙ্গলমহলের ফুটবল কাপে পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন। জঙ্গলমহলের মা। আমাকে সেটাই পড়তে হবে।

মাঠে পড়ে রয়েছেন ভারতী

মাঠে পড়ে রয়েছেন ভারতী

একদিকে হুমায়ূন কবীর অন্যদিকে তিনি অর্থাৎ ভারতী ঘোষ। তাঁর আশা, এবার তিনি ডেবরা থেকে জিতবেন। গত লোকসভা কেন্দ্র থেকে এই এলাকায় পড়ে রয়েছেন তিনি। হুমায়ূন কবীর ভূমিপুত্র হলেও তাঁর প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলেই ঘরেই বিদ্রোহ রয়েছে। আর সেই প্রভাব ভোটে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে খোদ তৃণমূল কর্মীদেরই। আর সেটাকেই কাজে লাগাতে চাইছেন ভারতী ঘোষ। তিনি জানিয়েছেন, প্রখর রোদেও অলিগলিতে মানুষের যে সমর্থন তিনি পাচ্ছেন, তাতে স্পষ্ট এবার পরিবর্তনের পরিবর্তন হবেই। প্রাক্তন এই আইপিএসের বিশ্বাস, মানুষ বিজেপির সঙ্গে আছে। এবার ভোটে তাই আসল পরিবর্তন আসবে। একইসঙ্গে ভারতীর দাবি, আগের ভোটে সন্ত্রাস করে জিতেছিল তৃণমূল।

আপাতত গ্রেফতার করা যাবে না ভারতীকে

আপাতত গ্রেফতার করা যাবে না ভারতীকে

বিধানসভা ভোটের আগে স্বস্তি পেয়েছেন বিজেপি ও পশ্চিম মেদিনীপুরের ডেবরার গেরুয়া শিবিরের প্রার্থী ভারতী ঘোষ। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে , বাংলায় বিধানসভা নির্বাচন না মেটা পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না। ১০ মে পর্যন্ত ভারতীর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের বিরুদ্ধে মোট ৩০ টি এফআইআর রয়েছে। এই পরিস্থিতিতে তিনি কীভাবে লড়াই করবেন, তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভারতী ঘোষ। আর তাতেই এই স্বস্তি পেয়েছেন ভারতী ঘোষ।

ডেবরাতে এগিয়ে থেকে খেলা শুরু করছেন ভারতী!

ডেবরাতে এগিয়ে থেকে খেলা শুরু করছেন ভারতী!

গত লোকসভার নিরিখে ডেবরা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন ভারতী ঘোষ। সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে চান এই বিজেপি নেত্রী। তাঁর বিপরীতে থাকা প্রার্থীকে নিয়ে ভারতী ঘোষ বলেন, তৃনমূলের হয়ে যিনি মাঠে নামছেন তিনি দুর্নীতি, সন্ত্রাস আর কাটমানির প্রতীক। তিনি নামে-বেনামে প্রচুর সম্পত্তির মালিক ডেবরাতে তিনি বিয়ে করেছিলেন কিন্তু তার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন l সুতরাং সেখানকার লোকেরা তাকে কেন ভোট দেবে? তিনি আইপিএস ছিলেন নাকি ডব্লিউবিসিএস ছিলেন তাতে কী এসে যায়?" ভারতী ঘোষ বলেন, আমাকে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+