দিদি পারলেন না, দাদা কাজে করে দেখালেন! মুখ্যমন্ত্রী-স্পিকারের প্রতি কৃতজ্ঞ অধীর

কাজেই করে দেখালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীদের তিনি ফেরালেন বাংলায়।

কাজেই করে দেখালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীদের তিনি ফেরালেন বাংলায়। এই কাজে সাফল্যপ্রাপ্তির জন্য কংগ্রেসের দলনেতা লোকসভার স্পিকার ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টাতেই কোটা থেকে শিক্ষার্থীদের কলকাতায় ফেরানো সম্ভব হয়েছে বলে ব্যাখ্যা করেন।

কাজে করে দেখালেন অধীর

কাজে করে দেখালেন অধীর

কোটায় আটকে থাকা শিক্ষার্থীরা দুঃস্বপ্নের দিন কাটিয়ে বুধবার বাসে করে রওয়ানা হবে কলকাতার উদ্দেশ্যে। অধীর বলেন, আমি চিরকাল লোকসভার অধ্যক্ষ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব। তিনি যে শুধু টুইটে ভাষণ দেননি, কাজ করে দেখাতে পেরেছেন, তা তাঁদের জন্যই।

কোটায় আটক পড়ুয়ারা ফিরছেন আধীরের উদ্যোগে

কোটায় আটক পড়ুয়ারা ফিরছেন আধীরের উদ্যোগে

উল্লেখ্য, কোটায় আটক রাজ্যের প্রায় হাজারের বেশি ছাত্রছাত্রীকে ফেরাতে লোকসভার কংগ্রেস দলনেতা তথা সাংসদ অধীর চৌধুরী রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের শরাণপন্ন হয়েছিলেন। সোমবার তাঁর সঙ্গে কথা হয় গেহলটের। তখনই ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের সীমানা পর্যন্ত নিয়ে যেতে তিনি চেষ্টা করবেন বলে জানান। লোকসভার অধ্যক্ষের হস্তক্ষেপ করেন।

 অধীর চৌধুরী এক ভিডিওবার্তা

অধীর চৌধুরী এক ভিডিওবার্তা

এরপর ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি ইচিবাচক মোড় নেয়। অধীর চৌধুরী এক ভিডিওবার্তায় বলেন, মনে হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে দুশ্চিন্তা কমতে চলেছে। একটা ব্যবস্থা তাঁদের জন্য করা যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারকে ওই আটক ছাত্রছাত্রীদের ফেরাতে হবে না। শুধু তারা জানাক সীমান্তে আসলে রাজ্যে তাঁদের ঢুকতে দেওয়া হবে।

ছাত্রছাত্রীরা কোয়ারেন্টাইনেই ছিলেন

ছাত্রছাত্রীরা কোয়ারেন্টাইনেই ছিলেন

অধীর বলেন, রাজ্যে তাঁদের প্রবেশে বাধা নেই বলেও ঘোষণা করুক রাজ্য। কেননা কোটায় সেখানে ছাত্রছাত্রীরা কোয়ারেন্টাইনেই রয়েছেন। এরপর দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রেলমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+