Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rituparna Sengupta-Sreelekha Mitra: চুরি না করলে...! এরপরেও নম্বর ১ শিরোপা, বিস্ফোরক শ্রীলেখা

Rituparna Sengupta-Sreelekha Mitra: রেশন দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। যদিও ঘটনার সঙ্গে তিনি কোনও ভাবেই জড়িত নয় বলেই দাবি করেছেন। কিন্তু এরপরেই হঠাত বোধদয়! ৭০ লাখ টাকা ইডিকে ফেরত দিতে চান অভিনেত্রী। এমনটাই সূত্রের খবর।

যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কোনও কিছুর ইঙ্গিত পেয়েই জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী (Rituparna Sengupta-Sreelekha Mitra) সমস্ত টাকা ফেরত দিতে চান? এমনই হাজারো জল্পনার মধ্যেই ঋতুপর্ণাকে নজিরবিহীন আক্রমণ আরও এক বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রে (Sreelekha Mitra)-র।

Rituparna Sengupta-Sreelekha Mitra

সংবাদমাধ্যমের একটি অংশ শেয়ার করে একেবারে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। শ্রীলেখা লিখছেন, ''চুরি না করলে টাকা ফেরত দিচ্ছেন কেন? ৭০ লাখ মুখের কথা নয়, সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা। কেউ নিজের গ্যাট থেকে এমনই এমনই এতগুলো টাকা দেয় না। ক্যামেরার সামনে হাত নেড়ে কী প্রুফ করার চেষ্টা? লজ্জা করে না?''

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও লিখছেন, ''তারপরেও মিডিয়া এনাদের নম্বর-১ শিরোপা দেবেন?'। শুধু তাই নয়, প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানান শ্রীলেখা। দুর্নীতির যে কোনও সীমা নেই... তবে এই বিষয়ে তাঁর ইন্ড্রাস্টির লোকজন একেবারেই যে চুপ থাকবেন তা জানিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বাঙালি অভিনেত্রীর বোমায় রীতিমত যে অস্বস্তিতে পড়বেন ঋতুপর্ণা তা স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।

Rituparna Sengupta-Sreelekha Mitra

যদিও এই বিষয়ে ঋতুপর্ণা কিংবা শ্রীলেখা মিত্রের কারোর বক্তব্যই পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, টাকা নেওয়ার বিষয়ে ঋতূপর্ণা জানিয়েছেন, ওই টাকা নেওয়া যে রেশন দুর্নীতির তা তিনি জানতেন না। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা জানতে পারেন অভিনেত্রীর একটি সংস্থায় মোটা অঙ্কের টাকা গিয়েছে।

আর সেই তদেন্তের সূত্রের গত কয়েকদিন আগে দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। তাঁর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে এবং কেন সেই টাকা আসল সে বিষয়ে জেরা করেন তদন্তকারীরা।

জানা যায়, একটি হিন্দি সিনেমা তৈরির জন্য সেই টাকা দেওয়া হয়। সেই মতো শুটিং হয়। কিন্তু সেই সিনেমা আর আলোর মুখ দেখেনি বলেই খবর। যদিও কেন? তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। আর এর মধ্যেই চাঞ্চল্যকর মোড়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+