ইডির জেরার মুখোমুখি অভিষেকের পিএ সুমিত রায়, মিলবে বিশেষ কোনও সূত্র?

এবার ইডির জেরার মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। আগেই আপ্ত সহায়ক সুমিত রায়কে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার নির্দিষ্ট দিনেই হাজিরা দিলেন তিনি।

লিপস এন্ড বাউন্ডস সংস্থা ঘিরে একাধিক প্রশ্ন রয়েছে ইডি আধিকারিকদের মনে৷ এই সংস্থার সিইও পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন বলে দাবি ইডির। এছাড়াও অভিষেকের পরিবারের সদস্যরাও বর্তমান ও প্রাক্তন ডিরেক্টর পদে৷ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে ডাকা হল৷

Abhishek Banerjee

এই নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন সুমিত রায়। নিয়োগ দুর্নীতি ও লিপস এন্ড বাউন্ডস সংস্থা নিয়ে তাকে জেরা করা হবে৷ এই ব্যাপারে তিনি সম্ভবত ওয়াকিবহাল। সেজন্য ইডির ডাক পাওয়ার পরেই কলকাতা হাইকোর্ট গিয়েছিলেন।

সোমবার দুপুরে নির্দিষ্ট সময় সিজিও কমপ্লেক্সে হাজির হন সুমিত রায়। এই খবর লেখার সময় তিনি ভিতরেই আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করছে কি ইডি? অভিষেক ওই সংস্থার সিইও পদে আছেন। সেক্ষেত্রে সুমিত আপ্ত সহায়ক হওয়ায় সেই বিষয় তারও জানা।

ওই সংস্থা সম্পর্কেও তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে। একাধিক সূত্র পাওয়ার অপেক্ষায় আছেন ইডি আধিকারিকরা। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায় ইডির ডাকে সাড়া দেয়নি। তারা ইডি দফতরে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছিল।

আদালতের রক্ষাকবচে ইডি অফিসে যাননি অভিষেক। স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছিলেন গত সপ্তাহে৷ এরপরেই জানা গিয়েছে, অভিষেকের আপ্ত সহায়ককেও ডেকেছেন আধিকারিকরা। এই গোটা বিষয়কে প্রতিহিংসার রাজনীতি বলে মনে করছে তৃণমূল।

গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর দত্তের এজলাসে তিনি দ্বারস্থ হয়েছিলেন। দ্রুত সেই মামলার শুনানির আবেদন জানানো হয়েছিল। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে ইডির আতসকাঁচের নীচে সুমিত রায়ও আছেন। এর আগে কয়লা কাণ্ডের তদন্তের সময়ও তাকে ইডির তরফ থেকে ডাকা হয়েছিল।

কোন দিকে যাচ্ছে এই তদন্ত? বিশেষ কোনও তথ্য পাবেন না তো ইডির আধিকারিকরা? নজর ওয়াকিবহাল মহলের একাংশেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+