Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আধার কার্ডে আর থাকবে না আপনার...! SIR-আবহের মধ্যেই বড় বদল, না জানলে পড়তে পারেন বিপদে

আর বেশিদিনের অপেক্ষা নয়। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন আধার কার্ড আসছে। কিন্তু একটু আলাদা ভাবে, একদম অন্যরকম নতুন চেহারায়। কিন্তু এখন প্রশ্ন হল কেমন হবে সেই নতুন আধার কার্ড? সারা বাংলায় এসআইআর (SIR)-এর বিতর্কের মাঝেই বা কেন হচ্ছে এই আধার-বিভ্রাট?

SIR-

জানা যাচ্ছে যে, নতুন আধার কার্ডে খুব বেশি কোনও তথ্য থাকবে না। পরের মাস থেকেই অর্থের ডিসেম্বরের মধ্যেই বিরাট পরিবর্তন হতে চলেছে আধার কার্ডের ডিজাইন। UIDAI সংস্থার সিইও ভূপেশ কুমার তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সমস্ত কিছু সঠিকভাবে থাকলে UIDAI ডিসেম্বরের মধ্যেই নতুন আধার কার্ড আনবে। কিন্তু কেমন হবে সেই নতুন আধার কার্ডের ডিজাইন?

নতুন সেই আধার কার্ডে হোল্ডারের নাম ও ঠিকানা কিছুই থাকবে না। থাকার মধ্যে থাকবে শুধু মাত্র ছবি আর একটি কিউআর কোড। একেবারে নতুন চেহারায়, একদম নতুন ডিজাইনে আসতে চলেছে আধার কার্ড। যেটা হবে বর্তমান কার্ডের থেকে অনেকতাই ছোট। খুব বেশি তথ্য থাকবে না নতুন কার্ডটিতে। যে কিউআর কোডটি থাকবে ওটায় স্ক্যান করলেই মিলবে সমস্ত তথ্য। আধার কর্তৃপক্ষ অনলাইন ভেরিফিকেশন অথবা তথ্য চুরি বন্ধ করার ক্ষেত্রেই এই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে। নতুন আদার কার্ডটিতে যে সমস্ত বৈশিষ্ট গুলি থাকবে তা এখনকার আধার কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত বলে মনে করা হচ্ছে।

এখন মানুষেরা যে mAdhar অ্যাপ বেবহার করছে, সেটির বদলেও একটি নতুন আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপেও কিউআর কোডটি স্ক্যান না করা পর্যন্ত নাগরিকদের তথ্য পাওয়া যাবে না।

কিন্তু জানা গিয়েছে যে, এই পুরো বিষয়টি নিয়ে এখনও ভাবনা চিন্তা করা হচ্ছে। UIDAI-এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন যে, ডিসেম্বর মাস থেকেই নতুন আধার দেওয়া চালু হবে। ভেরিফিকেশন করার জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ফলে যেকোনও নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে তার বিস্তারিত সমস্ত কিছু UIDAI-এর কাছে থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+