বাংলায় ৩০জন কোটিপতি প্রার্থী লড়ছেন সপ্তম দফা ভোটে! সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো
শেষ লগ্নে সপ্তদশ লোকসভা নির্বাচন । আর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় পর শুরু হয়ে যাবে ২০১৯ লোকসভা সপ্তম ও শেষ পর্বের ভোটগ্রহণ। আগামী র ভারত, প্রধানমন্ত্রীর তখতে কাকে দেখতে চলেছে তার উত্তর পাওয়া যআবে ২৩ মে ।
শেষ লগ্নে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় পর শুরু হয়ে যাবে ২০১৯ লোকসভা সপ্তম ও শেষ পর্বের ভোটগ্রহণ। আগামীর ভারত, প্রধানমন্ত্রীর তখতে কাকে দেখতে চলেছে তার উত্তর পাওয়া যাবে ২৩মে । তবে তার আগে সপ্তম দফা ভোট গ্রহণে বাংলা থেকে অংশগ্রহণ করা কোটিপতি প্রার্থীদের তালিকায় নজর রাখা যাক।

বিকাশ ভট্টাচার্য
যাদবপুর কেন্দ্রের এই বাম প্রার্থী স্বনামধন্য আইনজীবীও।বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পত্তির পরিমাণ ১২ টাকার কিছু বেশি। নির্বাচনী হলফনামা তাইই বলছে। রাজ্যের সপ্তম দফা নির্বাচনে কোটিপতি প্রার্থীদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।

মিতা চক্রবর্তী
কলকাতা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিতা চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ ৪৪ কোটি টাকারও বেশি। তিনি এই মুহূর্তে সপ্তম দফা নির্বাচনের নিরিখে বাংলায় সবচেয়ে ধনী প্রার্থী।

মিমি চক্রবর্তী
যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ২.৪৩ কোটি টাকা। এরমধ্যে ২৫ হাজার টাকার নগর ও ৭১.৮৯ লক্ষ টাকা রয়েছে ব্যাঙ্কে গচ্ছিত।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ২০১৯ সালের ভোট পারদ তুঙ্গে। এবারও ডায়মন্ডবারবার থেকে দাঁড়িয়েছএন অভিষেক। তাঁর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা।

নুসরত জাহান
সপ্তম দফার তৃণমূলের ৯ জন সাংসদের মধ্যে ৯ জনই কোটিপতি। বসিরহাটের ঘাসফুল প্রার্থী নুসরত জাহানের ব্যাঙ্কে গচ্ছিত রয়েছে ৩৮ লক্ষের কিছু বেশি টাকা। আর নগদ হিসাবে হাতে রয়েছে, ৫ লক্ষ টাকা। তাঁর দু'টি গাড়ির মোট দাম ৩৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন কোটিপতিদের তালিকায়।

হিসাব কী বলছে?
কলকাতা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সাইদ শাহিদের সম্পত্তির পরিমাম ৭ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, বিজেপি ও কংগ্রেসের সপ্তম দফার প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১ কোটি ও ৭ কোটি যথাক্রমে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার











Click it and Unblock the Notifications