ডালখোলায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন। আহত দুই। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ডালখোলা থানার বালিয়ামোড়া গ্রামে।
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন। আহত দুই। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে ডালখোলা থানার বালিয়ামোড়া গ্রামে। পুলিশ সুত্রে জানা গেছে তিন মৃত ব্যক্তি মহম্মদ সাদিকুল, হায়দার আলী, নাসিম আক্তার। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃত দেহগুলো ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার রাত ১২টার সময় দু'দিক থেকে আসা দুটি বাইক ডালখোলা থানার বাজারগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়ামোড়া গ্রামের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
এরপরই স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত চারজনকে করনদিঘী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আরও দুইজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশের অনুমান মোটর বাইকের গতি বেশী থাকার কারনে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
-
পশ্চিমবঙ্গে উধাও আইনের শাসন, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা নাড্ডার -
আমিই তাঁদের প্রথম বদলি করব...কাদের উদ্দেশে বার্তা মমতার? -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা












Click it and Unblock the Notifications