হাওড়া-বর্ধমান কর্ড শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিংয়ের কাজ, বাতিল ২০০ ট্রেন! তালিকায় একাধিক এক্সপ্রেস
List of Train Cancelled: ফের একবার ট্রেন বাতিলের খবর! তিনদিনে প্রায় ২০০ টি ট্রেন বাতিল করল রেল। আগামী বৃহস্পতিবার থেকে বিশেষ ইন্টারলকিংয়ের কাজ হবে। যার জেরে একাধিক ট্রেন বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। বাতিলের তালিকায় একাধিক লোকাল যেমন আছে, তেমনই প্যাসেঞ্জার এবং একাধিক এক্সপ্রেস ট্রেন আছে বলেও জানা গিয়েছে।
এমনকি এই কাজের জন্য বহু ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও জানা গিয়েছে (List of Train Cancelled)।

List of Train Cancelled: বাতিল প্রায় ২০০ ট্রেন
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। আর তা আগামী ১৪ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ১৭ নভেম্বর অর্থাৎ রবিবার চলবে বলে খবর। দীর্ঘ এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। লোকাল, প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে প্রায় তিনদিনে ২০০ টি ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে বলে বাংলা এক পোর্টালে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলেও প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছে।
List of Train Cancelled: ছিল না যোগাযোগ ব্যবস্থা
দীর্ঘদিন হয়েছে বাঁকুড়া এবং বর্ধমানের মধ্যে কোনও ট্রেন যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফলে যাত্রীদের ঘুরপথে আসানসোল হয়ে বাঁকুড়ায় পৌঁছতে হত। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে। যদিও এই লাইনে ট্রেন চালাতে দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে রেলওয়ে। অবশেষে আসার আলো! হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথ ধরে বাঁকুড়ার সঙ্গে যুক্ত হয়েছে রেল। খুব শীঘ্রই ছুটবে ট্রেনও (List of Train Cancelled: ।
List of Train Cancelled: ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই
তৈরি হয়ে গিয়েছে সমস্ত পরিকাঠামো। ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই। আর এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্ত রেলের। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল, গণদেবতা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু বাতিল থাকবে। বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেনও। এমনকি আগামী তিনদিন হাওড়া থেকে একাধিক দূরপাল্লার ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে চালানো হবে।
দীর্ঘ এই কাজের জন্য আগামী তিনদিন চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীদের। যদিও ইন্টারলকিংয়ের কাজ শেষ হলে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটবে। খুলে যাবে নয়া পথ। দীর্ঘমেয়াদে লাভবান হবেন সাধারণ মানুষ।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications