অসমে আটকে পড়া ১২৫ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাল কংগ্রেস
অসমে আটকে পড়া ১২৫ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাল কংগ্রেস
অসমে আটকে পড়া ১২৫ জন পরিযায়ী শ্রমিককে কংগ্রেসের উদ্যোগে ফিরিয়ে আনা হলো রাজ্যে। পাঁচটি বাসে করে তাদের নিজের রাজ্যে নিয়ে আসা হল।

সামাজিক দূরত্ব এবং সব ধরনের নিয়মবিধি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করার স্বার্থেই পাঁচটি বাসে করে এত কম সংখ্যক মানুষকে নিয়ে আসা হয়।
প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্যাপারে ট্রেনের ব্যবস্থার আবেদন সহ কোনো কথাতেই কর্ণপাত করেননি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশমতো সমস্ত ব্যায়ভার বহন করে পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছে।
এমনই জানান প্রদেশ কংগ্রেস নেতারা। যেসব পরিযায়ী শ্রমিকরা অসম থেকে এলেন তাঁদের বিধান ভবন থেকে ম্যাটাডোর করে কলকাতা, মালদা, মুর্শিদাবাদে নিজ নিজ জায়গায় পৌঁছে দেওয়া হয়। সেখানে তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এইসব পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারে তদারকি করেন রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি রোহন মিত্র।












Click it and Unblock the Notifications