Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মমতার বাড়িতে ১০০ কোটি'! শাস্তি হওয়া উচিত, I-PAC অফিসে হঠাৎ যাওয়া নিয়ে বড় বার্তা শুভেন্দুর, কী জানালেন?

বিধানসভা ভোটের মুখেই রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। আজ সকালে ইডির তল্লাশি ঘিরে কার্যত নজিরবিহীন এক পরিস্থিতি তৈরি হল কলকাতায়। I-PAC (Indian Political Action Committee)-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিযান চলাকালীন সেখানে হঠাৎ করে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলার মধ্যেই প্রতীক জৈনের বাড়ির সামনে অবস্থান নেয় কলকাতা পুলিশ। সমস্তটা মিলিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে চলে আসে।

I-PAC

খালি হাতেই প্রতীক জৈনের বাড়িতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুক্ষণ পর যখন তাঁকে বেরোতে দেখা যায় তখন তাঁর হাতে ছিল সবুজ রঙের একটি ফোল্ডার। সঙ্গে ছিল ল্যাপটপ এবং হার্ড ডিস্কও। মুখ্যমন্ত্রীর মুখে স্পষ্ট বিরক্তির চাপ। বাইরে বেরিয়েই কার্যত আক্রমণাত্মক মেজাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইডি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন যে, "এটাই কী অমিত শাহের কাজ? যারা দেশ রক্ষা করতে পারে না, তারা আমার দলের অফিসে ইডি পাঠাচ্ছে।"

ইডি সূত্রে জানা গিয়েছে যে, আড়াই বছরের পুরনো একটি মামলার ভিত্তিতে এদিন সকালে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। সেই সঙ্গে আইপ্যাকের দফতরেও অভিযান চালানো হয়। আর ঠিক তার পরেই ঘটে এক নজিরবিহীন ঘটনা।

ইডি আধিকারিকরা যখন প্রতীক জৈনের বাড়ির ভিতরে নথিপত্র খতিয়ে দেখছেন, ঠিক সেই সময় আচমকাই সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন। তড়িঘড়ি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েন তিনি। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর সরাসরি ঘটনাস্থলে পৌঁছনোর ঘটনা এই রাজ্যে আগে কখনও দেখা যায়নি।

প্রায় ১৫ মিনিট ধরে প্রতীক জৈনের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। ঢোকার সময় তাঁর হাতে কিছুই ছিল না। কিন্তু বেরোনোর সময় তাঁর হাতে দেখা যায় একটি সবুজ ফাইল। সেই ফাইলে ঠিক কী রয়েছে, তা নিয়ে এবার শুরু হয়েছে জল্পনা।

বাড়ি থেকে বেরোনোর পর মুখ্যমন্ত্রী স্পষ্টতই ক্ষুব্ধ ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন যে, ইডি আসলে তাঁর দলের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে চাইছিল। মমতার দাবি যে, প্রতীক জৈন দলের আইটি এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি থেকে হার্ডডিস্ক, প্রার্থীদের তালিকা, দলের কৌশল এবং স্ট্র্যাটেজি সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে।

তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, "এটাই কী অমিত শাহের কাজ? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এভাবে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করা অত্যন্ত লজ্জার।" তিনি প্রশ্ন তুলে বলেন, "আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে?"

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে আইনবিরুদ্ধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যে, "একজন মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক নেতা নন, তিনি প্রশাসনের প্রধানও। কেন্দ্রীয় তদন্তে এভাবে হস্তক্ষেপ করা অসাংবিধানিক।" তাঁর মতে, ইডির উচিত আইনের পথেই সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা।

তবে তদন্তের নির্দিষ্ট দিক নিয়ে মন্তব্য করতে চাননি শুভেন্দু। তিনি বলেন যে, "মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সেখানে যাওয়া অনৈতিক। আগেও রাজীব কুমারের বাড়িতে তল্লাশির সময় এমন ঘটনা ঘটেছিল। নিজাম প্যালেসে পাঁচ ঘণ্টা ধরে নাটক চলেছিল, যখন কয়েকজন মন্ত্রী গ্রেফতারও হয়েছিলেন।"

অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তিনি চাইলে বিজেপি অফিসেও তল্লাশি চালাতে পারেন। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন যে, "বিজেপি অফিস নয়, আপনি যে কারও বাড়িতে পাঠান। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের মতো ৫১ কোটি টাকা পাবেন না। বরং আপনার বাড়িতে তল্লাশি হলে ইডি ১০০ কোটি টাকা উদ্ধার করতে পারে।" এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়।

শুভেন্দু আরও দাবি করেন যে, I-PAC (Indian Political Action Committee) কোনও রাজনৈতিক দলের অফিস নয়, এটি একটি কর্পোরেট সংস্থা। তাদের নথি দেখানোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেইসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন যে, তাঁর বাড়িতে আগেও সিআইডি পাঠানো হয়েছে, প্রবীণ বাবা-মাকেও হেনস্তা করা হয়েছে। এমনকি নন্দীগ্রামে তাঁর বিধায়ক অফিসেও কোনোরকমের সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছিল।

ভোটের আগে ইডি অভিযান ঘিরে রাজ্যে রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা, মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং পাল্টা রাজনৈতিক আক্রমণ, এই সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+