US Open: বিরাট অঘটন, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় আলকারাজের, জয় দিয়েই যাত্রা শুরু বোপান্নার
মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনের শুরুতেই বিরাট অঘটন। দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। বৃহস্পতিবার রাতে(ভারতীয় সময় অনুসারে) সেন্টার কোর্টে বোটিক ভ্যান জান্ডস্কাল্পের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু ক্রমতালিকায় ৭৪ নম্বরে থাকে বোটিকের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ।
এই বছরের ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনের বিজয়ী আলকারাজ নেমেছিলেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে হার মানলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা টেনিস প্রতিভা আলকারাজ। ৬-১, ৭-৫, ৬-৪ ফলে আলকারাজকে হারিয়ে বিরাট অঘটনটা ঘটালেন বোটিক।

প্রথম সেটে আলকারাজকে সম্পূর্ণরূপে অচেনা লাগছিল, কারণ ডাচ প্রতিপক্ষের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধই গড়ে তুলতে পারছিলেন না। কিন্তু ডাচম্যান যে তার প্রতিপক্ষকে তার সার্ভ ভাঙার একটি সুযোগও দেননি ন। আলকারাজ দ্বিতীয় সেটে একটি বিরতি অর্জন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ১-৬ ফলেই সেট হারতে হয় তাঁকে।
এরপর দ্বিতীয় সেটে কিছুটা খেলায় ফেরেন আলকারাজ। লড়াই হল তুল্যমূল্য। কিন্তু ৭-৫ ফলে দ্বিতীয় সেটও জিতলেন ডাচ প্রতিপক্ষ। তৃতীয় সেটের লড়াইয়ে মরিয়া প্রয়াস চালালেও তা আলকারাজের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৬-৪ ফলে সেট ও ম্যাচ জিতে নেন জান্ডস্কাল্প।
টুর্নামেন্টের শুরুতেই চোটের সমস্যার মুখে পড়তে হয় আলকারাজকে। আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিরুদ্ধে অনুশীলন করছিলেন আলকারাজ। সেই সময় হঠাৎই ডান পায়ের গোড়ালি মচকে যায় তাঁর। কোর্টে পড়ে যান তিনি। তার পরেই কোচ ও ফিজিওএ সঙ্গে কথা বলে বেশ কিছু ক্ষণ অনুশীলন বন্ধ রাখেন আলকারাজ। সেই চোটের সমস্যাই ভোগালো আলকারাজকে।
২০২২ সালে নিজের প্রথম ইউএস ওপেন জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এ বার নিজের দ্বিতীয় ইউএস ওপেন জেতার লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকল।
আলকারাজকে হারিয়ে বোটিক বলেন, 'এই জয়ের অনুভূতি দারুণ, স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। আলকারাজকে হারিয়ে আমি বাকরুদ্ধ। আগের ম্যাচে জিতে আত্মবিশ্বাস বেড়েছিল। প্রথম সেটে হেরে গিয়েছিলাম ঠিকই। কিন্তু পরে একটা একটা পয়েন্টের জন্য ঝাঁপিয়ে ছিলাম। অবশেষে জয় পাই।"
Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে কালই কি প্রথম পদক? নজরে কোন কোন ইভেন্ট?
অন্যদিকে জয় দিয়েই যুক্তরাষ্ট্র ওপেনের যাত্রা শুরু করলেন রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। ডাচ প্রতিপক্ষকে ৬-৩, ৭-৫ ফলে হারালেন।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications