Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Open 2023: পরিবেশপ্রেমীদের প্রতিবাদে থমকে গেল ম্যাচ, রেকর্ড গড়ে ফাইনালে বোপান্না

নজিরবিহীন ঘট‌না ইউএস ওপেনে। মহি‌লাদের সিঙ্গলেস ম্যাচে পরিবেশপ্রমীদের প্রতিবাদের ঝড়। তার জেরে থমকে গেল ম্যাচ। যুক্তরাষ্ট্র ওপেনের মহিলাদের সিঙ্গলসে কোকো গাফ এবং মুচোভা মুখোমুখি হয়েছিল। কিন্তুু খেলার মাঝপথেই গ্যালারিতে প্রতিবাদ শুরু করেন পরিবেশপ্রেমীরা, যার জেরে ৫০ মিনিট বন্ধ থাকল ম্যাচ।

প্রথম সেটে ৬-৪ ফলে জেতার পর দ্বিতীয়ে সেটের প্রথম গেমেও ১-০ ফলে এগিয়ে ছিলেন গাফ, তখনই আর্থার অ্যাশ স্টেডিয়ামে গ্যালারিতে প্রতিবাদ শুরু করেন পরিবেশরা। জ্বালানি রক্ষায় ইংল্যান্ড আমেরিকা সহ প্রথম বিশ্বের দেশগুলিতে শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। এর আগেও অ্যাশেজেও এই প্রতিবাদ হয়েছিল এবার দেখা গেল মার্কিন মুলুকেও।

ইউএস

পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা শেষ পর্যন্ত প্রতিবাদীদের স্টেডিয়ামের বাইরে বার করে দেন। যদিও এক প্রতিবাদী জানিয়েছেন, 'আমরা কখনই খেলাধুলার বিরুদ্ধে নই। আমরা শুধু মাত্র সবার দৃষ্টি আর্কষণ করার চেষ্টা করছি। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে কেউই টেনিস থেকে আনন্দ পেতে পারবেন না।' শেষ পর্যন্ত ৬-৪, ৭-৫ ফলে ম্যাচ জিতে নেন কোকো গাফ।


ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে নতুন রেকর্ড গড়লেন রোহন বোপান্না। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জয়ের দুয়ারে ভারতীয় টেনিস তারকা। সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেধে প্রতিযোগিতার শুরু থেকেই দুরন্ত ছন্দে পাওয়া যায় বোপান্নাকে। এবার একাবারে ফাইনালে পৌঁছে গেল এই জুটি।

শেষ চারের ম্যাচে স্ট্রেট সেটে হারান ফ্রান্সের নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে। সেমিফাইনালে বোপান্নারা জেতেন ৭-৬, ৬-২ গেমে।সবথেকে বেশি বয়সে ইউএস ওপেনের ইতিহাসে ফাইনালে উঠে বিশ্বরেকর্ড গড়লেন রোহন বোপান্না। এর আগে নেস্টর ৪৩ বছর ৪ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছিলেন। এবার বোপান্না ৪৩ বছর ৬ মাস বয়সে ফাইনালে উঠলেন।


২০১০ সালের পরে এই নিয়ে দ্বিতীয় বার কোনও গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের ফাইনালে উঠলেন বোপান্না। সেই বছর পাকিস্তানের এইসাম উল হক কুরেশিকে নিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিলেন। বোপান্নার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি ২০১৭ সালে। সে বার ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

রোহন

কয়েক মাস আগেই উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না ও এবডেন। তার আগে সানিয়া মির্জাকে নিয়ে এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন ভারতীয় টেনিস তারকা। কিন্তু খেতাব জয় অধরাই থাকে। এবার কিন্তু আর খালি হাতে ফিরতে নারাজ বোপান্না। রেকর্ডের সঙ্গে ট্রফিটাও জিততে মরিয়া বোপান্না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+